বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবে”র ইফতার ও দোয়া মাফিল

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ” তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবে”র ইফতার মাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হযরত আলী রা. বলেন- من افطر يوما من رضمان متعمدا لم يقضه أبدا طول الدهر. যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমযান মাসের একটি রোযা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোযার (ক্ষতিপূরণ) আদায়  করতে পারবে না।- মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদী৯৮৭৮। ২০ মার্চ ( বৃহস্পতিবার) বাদ আসর তারাকান্দা নতুন বাজার ( তালতলায়) এক অস্থায়ী কার্যালয়ে তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া […]

প্রতিনিধি ডেস্ক

২১ মার্চ ২০২৫, ১৫:৩৮

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ” তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবে”র ইফতার মাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হযরত আলী রা. বলেন-

من افطر يوما من رضمان متعمدا لم يقضه أبدا طول الدهر.

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমযান মাসের একটি রোযা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোযার (ক্ষতিপূরণ) আদায় 

করতে পারবে না।- মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদী৯৮৭৮

২০ মার্চ ( বৃহস্পতিবার) বাদ আসর তারাকান্দা নতুন বাজার ( তালতলায়) এক অস্থায়ী কার্যালয়ে তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাফিলের আয়োজন করেন তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আব্দুল মালেক সাহেবের সভাপতিত্বে ও তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টারের সঞ্চালনায় এ সময় পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন মুফতি আব্দুল গফুর।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ শাহিন।

এ- সময় আরোও বক্তব্য রাখেন, তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও বিশেষ অতিথি রফিক বিশ্বাস। উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি ফজলে এলাহী ডালি,

সাংগঠনিক সম্পাদক তালুকদার মফিজ উদ্দিন সরকার, সদস্য কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক আবু সাঈদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, সহ দপ্তর সম্পাদক আবু সোহান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্পোরাল, নবাগত সভাপতি জনাব আব্দুল মালেক।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা—এসব বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে সোচ্চার হয়েছেন গণমাধ্যমকর্মীরা।এখন থেকে সাংবাদিকরা সকল জায়গায় যেতে পারবেন।

তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে, সকলের ভিতর ঐক্য থাকতে হবে, আমরা ভাই ভাই-এই মত পোষণ করতে হবে। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যই শক্তি।

কিছুক্ষণ হাদিস হতে আলোচনা শেষে পবিত্র কুরআন তেলাওয়াত শেষে মোনাজাত পড়ান মুফতি আব্দুল গফুর।

বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত না থাকতে পেরে তারা জুম অ্যাপস’র মাধ্যমে কথা বলেন ও একে অপরের সাথে কুশল বিনিময় করেন ও সকলের কাছে দোয়ার জন্য ফরিয়াদ জানান।

এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ শাহিন, সহ-সভাপতি ফজলে এলাহী ঢালী, সহ-সভাপতি জাকির হোসেন, জুম অ্যাপস এর মাধ্যমে উপস্থিত ছিলেন

সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মিয়া, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মোছাঃ রুমা আক্তার।

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব, সাংগঠনিক সম্পাদক সরকার মফিজ উদ্দিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সহ-দপ্তর সম্পাদক আবু সোহান,

প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা,

সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব মন্ডল, সম্মানিত সদস্য মোসাম্মৎ সেলিনা আক্তার, আলমগীর হোসেন, মোহাম্মদ সোহেল মিয়া, মোছাম্মদ সুমী আক্তার, মোহাম্মদ কাউসার আহমেদ।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বিশেষ করে এই পবিত্র রমজান মাসেও তাই গাঁজা কে খালি করতে মুসলমানদের উপর চলছে অমানবিক রকেট হামলা।

সাহারির সময়, ইফতারের সময় আযানের সময়, মসজিদসহ শহরের ঘরবাড়ি সহ সকল জায়গায় চলছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের যৌথ রকেট হামলা।

গাজা শহরকে পুরোপুরি মাটির সাথে মিলিয়ে দেয়ার পরিকল্পনা চলছে এই দুই রাষ্ট্রের।কেবলমাত্র একজন মুসলমান হিসেবেই নয়, মানুষ হিসেবেও বিশ্বজুড়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোয়া করেন। 

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।