শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুজিবনগরের চাঞ্চল্যকর আলমগীর খুন বাদীই যেখানে খুনের পরিকল্পনাকারী

মজনুর রহমান আকাশ, মেহেরপুর পুলিশের সঠিক তদন্তে রহস্য উম্মোচিত হয়েছে মেহেরপুর মুজিবনগরের তারানগর গ্রামের চাঞ্চল্যকর আলমগীর ওরফে আলম খুনের রহস্য। মামলার বাদী আলমগীর ওরফে আলমের স্ত্রী বেদেনা খাতুনই এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে পুলিশ স্ত্রী বেদেনা খাতুনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— স্ত্রী বেদেনা(৩৭), শাশুড়ি শাহিনুর বেগম(৫৫), তারানগর গ্রামের হামিদুল @ […]

নিউজ ডেস্ক

০৩ জানুয়ারী ২০২৫, ২০:৫৮

মজনুর রহমান আকাশ, মেহেরপুর

পুলিশের সঠিক তদন্তে রহস্য উম্মোচিত হয়েছে মেহেরপুর মুজিবনগরের তারানগর গ্রামের চাঞ্চল্যকর আলমগীর ওরফে আলম খুনের রহস্য। মামলার বাদী আলমগীর ওরফে আলমের স্ত্রী বেদেনা খাতুনই এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে পুলিশ স্ত্রী বেদেনা খাতুনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— স্ত্রী বেদেনা(৩৭), শাশুড়ি শাহিনুর বেগম(৫৫), তারানগর গ্রামের হামিদুল @ হামদু (৪৫) ও ধলো@ মিন্টু @পেটু(৪৫)। পারিবারিক কোন্দল, স্বামীর পরোনারীতে আসক্ত মাদক সেবনসহ নানা কারনে স্ত্রী বেদেনা খাতুন ভাড়াটে খুনী দিয়ে পরিকল্পিত খুন করে আলমগীরকে। গ্রেপ্তারকৃতরা বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে এমনই স্বীকারোক্তি প্রদান করে।

পুলিশ জানায়, গত ০৯ আগস্ট ২০২৪ দিবাগত রাতে তারানগর গ্রামের আগবত আলীর ছেলে আলমগীর @ আলম(৪৪), নির্মম নৃশংস খুনের শিকার হয়। খুনিরা ধারালো অস্ত্র দিয়ে কানের উপরে, নিচে ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে। পরদিন স্ত্রী বেদেনা খাতুন বাদী হয়ে মুজিবনগর থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি মামলা করেন। যার নং ০২/১১৬, তারিখ: ১০/০৮/২০২৪, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড।

হত্যাকান্ডের পর থেকেই মামলার বাদীনি তার স্বামী হত্যার বিচারের দাবীকে প্রাধান্য কম দিয়ে সর্বদা তার স্বামীর বিরুদ্ধে নানা রকম অপবাদ— অভিযোগ দিতে থাকে। এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা না করে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার চেষ্টা করতো। সেই থেকে বাদিনীর উপর সন্দেহ বাড়তে থাকে তদন্তকারীর। এক পর্যায়ে গভীরভাবে তদন্ত করতে থাকে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনার কিছুদিন পূর্বে মামলার বাদিনী বেদেনা খাতুন তার পালিত একটি গরু ১ লক্ষ ৪০ হাজার টাকা বিক্রি করে। তদন্তকারী কর্মকর্তা এই টাকার কথা জিজ্ঞাসাবাদ করলে সে তাৎক্ষণিকভাবে আমতা আমতা করে এলোমেলো উত্তর দিতে থাকে। এতে আরো সন্দেহ ঘনীভূত হয়। গত বৃহষ্পতিবার ভোরে বাদিনী বেদেনা খাতুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে খুনের রহস্য।

স্ত্রী বেদেনা খাতুনের ভরণ—পোষণ না দেয়া, পরনারীর সাথে সম্পর্ক, মাদকাসক্তি ইত্যাদি কারণে স্ত্রীর সাথে স্বামী আলমগীর ওরফে আলমের দাম্পত্য কলহ প্রকট হয়। একপর্যায়ে স্ত্রী ও শাশুড়ি শাহিনুর বেগম আলমগীর @আলমকে হত্যার পরিকল্পনা করে। সে মতে বাড়ির একটি গরু এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে গ্রামের হামিদুল @ হামদু এবং ধলো @ মিন্টু @ পেটুকে ভাড়া করে।

গত ৯ আগস্ট ২০২৪ তারিখ আলমগীর @আলম রাতের খাওয়া—দাওয়া শেষে তার বসতবাড়ির একটি আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে। খাবারের সাথে স্ত্রী বেদেনা খাতুন ঘুমের ঔষধ মিশিয়ে দেয়ায় সে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। আলাদা কক্ষে সন্তানদের নিয়ে ঘুমাতে যায় বেদেনা। ওই রাতেই ভাড়াটে খুনি হামিদুল @হামদু এবং ধুলো@ মিন্টু @পেটু ধারালো দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আলমগীর @ আলমকে হত্যা নিশ্চিত করে বাইরে থেকে ঘরের সিটকিনি লাগিয়ে চলে যায়।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাত ১২ ঘটিকার সময় বাদিনী তার মেয়ের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে উঠার নাটক সাজিয়ে তার আত্মীয় ও আশেপাশের লোকজনকে জড়ো করে। পরদিন বেদেনা খাতুন নিজেই বাদী হয়ে মুজিবনগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করে।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা খানম জানান, হত্যাকান্ড ঘটার পরপরই পুলিশ খুনিদের সনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। আলমের স্ত্রী বেদেনা খাতুনের কথাবার্তা ও গতিবিধি সন্দেহ হওয়ায় তার প্রতি নজর দেয়া হয়। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে খুনের রহস্য। বেদেনা খাতুনের দেয়া তথ্যানুযায়ি তার মা ও অপর দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। সেখানে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।