মোঃ সোবেল মিয়া (নাসিরনগর)ব্রাহ্মণবাড়িয়া
নাসিরনগর উপজেলার রামপুর গ্রামে ধানক্ষেত তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সংসদ সদস্য এম.এ. হান্নান নিহত কৃষকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মো. সোহেল শিকদার, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ ও সাংবাদিক আব্দুল কাদের সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত ২ মে টানা বৃষ্টিতে নিজের ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে মারা যান কৃষক আহাদ মিয়া (৫৫)। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসময় সংসদ সদস্য এম.এ. হান্নান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।