জিয়াউর রহমান, পিরোজপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় পিরোজপুরের জিয়ানগর উপজেলায়ও শুরু হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মহব্বত খান,
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন