চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম জানান, বীর মুক্তিযোদ্ধা ও সাম্প্রতিক আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীদেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এদিন দলে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আমানুল্লাহ পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসানসহ আরও অনেকে।
এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি, হাইমচর উপজেলার আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন এবং শাহারাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।