দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কঠোরভাবে সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি এ মূল্যবৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মূল্য সমন্বয়ের নামে উল্টো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
আরও উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ এমনিতেই উচ্চ জীবনযাত্রার ব্যয়ে চাপে রয়েছে। তার ওপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।