মঈন উদ্দীন,বান্দরবান
বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান—নিজেদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে হলে ক্রীড়াঙ্গনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তোলে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। মাদক একজন মানুষকে ধ্বংস করে দেয়, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই সবাইকে সচেতন হয়ে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ক্রীড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, জেলা প্রশাসকের কার্যালয়ের
সহকারী কমিশনার (শিক্ষানবিশ) চৈতন্য রাজবংশী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
T-20 ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রিকেট আম্পায়ারস ও স্কোয়ার্ট এস্যোসিয়নের সভাপতি মোঃ মুজিবুর রশিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো:নাসির উদ্দিন,জেলা পরিষদ সদস্য মংএসিং চাক,জেলা পরিষদ সদস্য নাংফ্রা খূমী,দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন,প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর মেম্বার, সাংবাদিক মুহাম্মদ আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো:আজম, শ্রমিক দলের নেতা মোস্তফা কামাল,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম,খেলায় ধারাভাষ্যকার প্রদান করেন আলেক রশিদ বাচ্চু’সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি,টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধি সহ ক্রীড়ামোদী দর্শক বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সানিউল ফেরদৌস।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় রিদম রয়েল ক্লাব ও সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব (সুয়ালক)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রিদম রয়েল ক্লাব ১৩০ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব দারুণ লড়াই করে ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয়।
পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি ম্যাচ ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। সুষ্ঠু ও সফল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামলেও এটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি করেছে।