মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা সাবরিনা শারমিনকে। (১৫ এপ্রিল) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাইমিনুল ইসলাম মামুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। শাহজাদপুরে বদলির আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাবরিনা শারমিনের শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল। তিনি অত্যন্ত সাফল্যের সাথে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে এশিয়ার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন।
পারিবারিক ও সামাজিক জীবনে সাবরিনা শারমিন রংপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তিনি শাহজাদপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।