বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী,পুলিশের ভুমিকা রহস্যজনক

রাশিমুল হক রিমন, (বরগুনা প্রতিনিধি:) এক মাস ২৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা স্কুল ছাত্রী । অপরূতাকে উদ্ধার করতে পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করছেন। রবিবার অপরূতার বাবা এমন অভিযোগ করেছেন। বাবার আরো অভিযোগ অপহরণকারী জহির ও তার লোকজনের তাকে অব্যহত প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের প্রাণ ভয়ে অপরূতার বাবা পালিয়ে বেড়াচ্ছেন। দ্রুত অপরূতাকে উদ্ধারের […]

নিউজ ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

রাশিমুল হক রিমন, (বরগুনা প্রতিনিধি:)

এক মাস ২৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা স্কুল ছাত্রী । অপরূতাকে উদ্ধার করতে পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করছেন। রবিবার অপরূতার বাবা এমন অভিযোগ করেছেন।
বাবার আরো অভিযোগ অপহরণকারী জহির ও তার লোকজনের তাকে অব্যহত প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের প্রাণ ভয়ে অপরূতার বাবা পালিয়ে বেড়াচ্ছেন। দ্রুত অপরূতাকে উদ্ধারের দাবীপরিবারের। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে।

জানাগেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর
ছাত্রীকে নলবুনিয়া গ্রামের জাফর খাঁর ছেলে দুই সন্তানের জনক জহির খাঁ দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। গত ২ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে জহির খাঁ স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার দুইদিন পর স্থানীয় মাসুদ খাঁন, আব্দুল মোতালেব আকন ও মালেক গাজী শাসিল বৈঠকে স্কুল ছাত্রীর ইজ্জতের মুল্য এক লক্ষ টাকা নির্ধারণ করে জহির খাকে জরিমানা ধায্য করেন।

ছাত্রীর বাবা এ রায় না মেনে মেয়েকে উদ্ধারের দাবী জানান। কিন্তু অপরূতাকে তারা উদ্ধার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ৬ অক্টোবর তালতলী থানায় জহির খাকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও জবাব বন্দী না নিয়ে তাকে তার বাবার কাছে তুলে দেন। ওইদিন ভোর রাতে জহির ও তার লোকজন স্কুল ছাত্রীতে পুনরায় অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি তালতলী থানায় অবগত করা হয়। অপহরণের এক মাস ২৬ দিন পেরিয়ে গেলেও অপরূতাকে পুলিশ উদ্ধার করেনি।

অপরূতাকে উদ্ধারে পুলিশের ভুমিকা রহস্যজনক বলে অভিযোগ করেন বাবা। অপরূতাকে উদ্ধারের বাবা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছেন না।

উল্টো অপহরণকারী জহির ও তার লোকজন অপরূতার বাবাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।
অপহরণকারী ও তার লোকজনের অব্যহত হুমকিতে অপরূতার বাবা পালিয়ে বেড়াচ্ছেন। দ্রুত অপরূতা স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবী জানিয়েছেন বাবা।

স্থানীয় আল আমিন, ইব্রাহিম মোল্লা ও ইলিয়াস খা বলেন, অপহরনকারী জহির খা ও তার লোকজন অপরূতার বাবাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে শালিস মাসুদ খাঁন বলেন, শালিসের মিমাংশার মাধ্যমে সমস্যার সমাধান করতে
চেয়েছিলাম কিন্তু তা হয়নি।

তালতলী থানার এস আই কামাল হোসেন বলেন, অপরূতাকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু অপহরণকারী এলাকায় নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার আসামী জহির খাঁ ও অপরূতার লোকেশন সনাক্ত করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যই আসামীকে গ্রেপ্তার ও অপরূতাকে উদ্ধার করতে সক্ষম হবে।
তালতলী থানার ওসি ইমরান আলম বলেন, দ্রুত অপরূতাকে উদ্ধার ও আসামী গ্রেপ্তার করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।