ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন হার্মিস ৯০০ অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়।
তাদের দাবি, ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র ও প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এটি বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য এটি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পৃথক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে প্রায় ৩৫টি শত্রু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
হার্মিস ৯০০ ড্রোনটি দীর্ঘ সময় আকাশে টানা ৩০ ঘণ্টার বেশি উড়তে সক্ষম। এতে ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, সিনথেটিক অ্যাপারচার রাডার, গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর এবং ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম রয়েছে, যা দিন-রাত নজরদারি ও নির্ভুল হামলায় ব্যবহৃত হয়।
তবে ইরানের এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?