সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি তে ইরানের ড্রোন হামলায় একটি নৌঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল
শনিবার প্রথম দফার হামলার পর রোববার দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ঘটনাটি আল সালাম নৌঘাঁটিতে ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নৌঘাঁটির একটি গুদাম এলাকায় ইরানের দুটি ড্রোন আঘাত হানে। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ড্রোনের আঘাতে সাধারণ মালামাল সংরক্ষিত দুটি কন্টেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো ব্যক্তি আহত হননি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নৌঘাঁটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামরিক অবকাঠামোর সরাসরি বড় ধরনের ক্ষতি হয়নি।
ঘটনাকে ঘিরে আবুধাবি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলার আশঙ্কা ও এর উদ্দেশ্য নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?