নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিএনপি ঘাঁটিতে ভাগ বসিয়েছে জামায়াত। এই উপজেলায় বরাবর দাপট ছিলো বিএনপির। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত জিতেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায়,যা ছিলো বিএনপির ঘাঁটি।
অনেকে বলছেন,দলের দাপটে কথিত ও নামধারী বিশৃঙ্খল নেতাকর্মীরা সাধারন জনগনের উপর চড়াও,দলের জন্য নিবেদিত প্রান কর্মীদের অবজ্ঞা,কিছু নেতাকর্মীদের একক আধিপত্য,আইন-নিময়-শৃঙ্খলা বিষয়ে অজ্ঞতা,দলে গোপনে হাইব্রিট ও তেলবাজদের অবস্থান,এছাড়া দীর্ঘদিন কোণঠাসা থাকায় নির্বাচনের মাঠ গোছাতে বেগ পেতে হয়েছে বিএনপিকে। ফলে এখানে একক আধিপত্য হারিয়েছে দলটি।
এশিয়ান টিভি,মানবজমিন পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন,
সরেজমিনে ও বিশ্লেষন করে দেখা যাচ্ছে,সংসদ নির্বাচনের পর হাইব্রিট ও অতিউৎসাহী নেতাকর্মীরা,ব্যাক্তিগত বিষয় বা শত্রুতাকে নির্বাচন/রাজনৈতিক ইস্যু তৈরি করে সাধারন ভোটারদের উপর চড়াও,বিদ্বেষমূলক কাজ,লাঞ্চিত,সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হওয়ায় তৃনমূলে বিএনপির অবস্থান নড়বড়ে হচ্ছে। অন্যদিকে অন্যদলগুলো এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে,নিজের অবস্থান শক্ত করছে।
এদিকে বিএনপির নাটোর-২ সদর আসনের নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ,সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান,
সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষ ভাবে বিনয়ের সহিত অনুরোধ করছি,কোন প্রকার হঠকারী সিদ্ধান্তে আপনারা যাবেন না এবং জামাতসহ কোন সংগঠনের নেতাকর্মীর উপর কোন প্রকার চড়াও হবেন না কোন বিদ্বেষমূলক কাজ করবেন না কেউ কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকলে বা হলে, এমপি সাহেবের নির্দেশক্রমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,মর্মে বিশেষ অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলার সিনিয়র সাংবাদিক,মনিরুল ইসলাম ডাবলু জানান,ইতিমধ্যে উপজেলার পিপরুলের শ্যামনগর,বাঁশভাগ পূর্বপাড়া,সূর্যবাড়ি,ব্রহ্মপুরে সরকুতিয়া,মাধনগরসহ বিভিন্ন এলাকায় উৎশৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা সাধারন ভোটারদের লাঞ্চিত,হামলা নানা কর্মকান্ডের ঘটনা ঘটেছে। যার ফলে শুক্রবার(২৭ ফ্রেবুয়ারি) উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া মারামারি ঘটনায় যুবদল থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু অন্যান্য এলাকায় সাধারন লোকজনদের হামলার ঘটনায়,জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে,আরও বেপোরোয়া হয়ে উঠেছে তারা। অন্যদিকে দল থেকে ব্যবস্থা না নেওয়ার কারনে তৃণমূলে অবস্থা হারাচ্ছে বিএনপি।
বিভিন্ন স্থানে এসব ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ নুরে আলম বলেন,নলডাঙ্গা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় সর্তক রয়েছে। ইতিমধ্যে বাঁশভাগ পূর্বপাড়ায় মারামারির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা গ্রহন করছি।