মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে শিক্ষক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মেহেরপুর সভাপতি আল আমিন বকুল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবিএম ফজলুল করিম।
তিনি বলেন, দেশ টা আমাদের ভালো মন্দ সব কিছুই নির্ধারন করবে দেশের জনগন। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের চেষ্টা। বারবার দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হোক আর হাজার হাজার তরুন জীবন বিলিয়ে দিক এটা আমাদের কাম্য নয়।
সে জন্য মানবতার মুক্তির জন্য ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শ কায়েম করা। সকল শিক্ষক নেতৃবৃন্দ, পুরানো কারিকুলাম বাদ দিয়ে নতুন করে নৈতিকতা, আদর্শ মানুষ গড়ার উপযোগী শিক্ষাক্রম প্রনয়ণ করার দাবী করেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ডা. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলার উপদেষ্টা মাওলানা তাজউদ্দিন খাঁন।
সন্মেলনে মেহেরপুর জেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।