গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
তিনি জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তিনি ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।