মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডঃ ইউনুস সাহেব লন্ডনে দেখা করার পর অনেক দলের জালা ধরে গেছে। মেনে নিতে পারছে না যারা তাদেরকে নিয়ে এদেশে বিতর্ক আছে এবং বর্তমানে বিতর্ক চলছে। তারেক রহমানের সাথে ডঃ ইউনুসের মিটিং তারা মেনে নিতে পারছে না।
জনাব তারেক রহমান চায় একটা দেশ পরিচালনা করতে হলে একটি নির্বাচন প্রয়োজন। জনাব তারেক রহমান বার বার বলেছেন জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার দেশ পরিচালনা করবে। তারেক রহমান বলেছেন এদেশের জনগণ যদি ৩০০ আসনের মধ্যে আড়াইশো ভোট দিয়ে নির্বাচিত করে তারপরেও সকল দলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি শনিবার (১৯ জুলাই) আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নাটোর জেলা শাখার কর্মী সম্মেলন ২০২৫ এ এসব কথা বলেন।
কর্মী সম্মেলন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহবায়ক চিত্র নায়ক হেলাল খান, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী,মোস্তাফিজুর শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ন আহবায়ক বাউল আব্দুল খালেক সরদার দলের নেতা কর্মিরা।