যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩ মার্চ) যুদ্ধ চতুর্থ দিনে প্রবেশ করলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই দুই দেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক হামলা আরও তীব্র আকার নেবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা এই বাহিনী বলেছে, শত্রুদের জন্য ‘জাহান্নামের দরজা’ ক্রমাগত উন্মুক্ত হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে।’
আইআরজিসি আরও জানিয়েছে, সামরিক প্রতিক্রিয়ার ধারা অব্যাহত থাকবে এবং শত্রু দেশগুলোকে তাদের পদক্ষেপের ফল ভোগ করতে হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?