বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। পূর্বনির্ধারিত এই বৈঠকের আগে তিনি প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তারেক রহমান ড. ইউনূসকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে সালাম জানিয়েছেন।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক হয়।
এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন।
এদিকে ডরচেস্টার হোটেলে বৈঠক শুরু আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশলা বিনিময় করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে দেখে প্রধান উপদেষ্টা বলেন, ‘খুব ভালো লাগছে।’
এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমার ও ভীষণ ভাল লাগছে। আই ফিল অনার্ড’।
ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলেন, ‘আসেন। চলুন বসি। আপানার শরীর কেমন? ভালো আছেন?’
তারেক রহমানকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপানার শরীর কেমন? ভালো আছেন?’
পরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই যাচ্ছে। কেটে যাচ্ছে।’
তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।’
এরপর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘উনি অসাধারণ মানুষ।’