শাহিনুর আলম, স্টাফ রিপোর্টার
অদ্য বিকাল -৪টায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মিরপুর মডেল থানা ন্যাশনাল পিপলস যুব পার্টির আহবায়ক কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উক্ত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহবায়ক তারিকুল ইসলাম সুমন|
সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন বলেন দেশ ও জাতির কল্যাণে যুবকদের সদা সৎ ও চরিত্রবান থাকতে হবে, সুশৃংখল সমাজ বিনির্মাণে যুবকরা হচ্ছে অন্যতম শক্তি, যুবকরা তাদের মেধা ও শ্রম দিয়ে
আমাদের দেশে কল্যাণে কাজ করে যাবে, ন্যাশনাল পিপলস যুব পার্টি এক ঝাক উদ্যোমি ও দেশপ্রেমী যুবকের প্রতীক, তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে ন্যাশনাল পিপলস যুব পার্টি সব সময় দেশের সাধারণ মানুষের সহযোগিতা,দেশের কল্যাণ ও সুষ্ঠ সমাজ বিনির্মাণের কথা ভাবে ও কাজ করে|
এ সময় তিনি রাজধানীর মিরপুর মডেল থানার ন্যাশনাল পিপলস যুব পার্টির ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন, আহ্বায়ক রেজওয়ান দেওয়ান, যুগ্ন আহ্বায়ক কবির, নাঈম হাওলাদার, আব্দুর রহমান অভি,
সদস্য সচিব রুবেল, ও বাকিরা সদস্য নির্বাচিত হয়,এ সময় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য শান্ত, বুলু, ইকবাল, আলাউদ্দিন ও প্রমুখ