মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রাজনীতির মূলমন্ত্র আওয়ামী লীগ বিশ্বাস করতো না: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের মতো দল মাস শেষ হয়ে গেল, একটা নেতাকর্মী অফিস তো দূরের কথা, একটা মুরগিরও ক্ষোভ পেল না। আওয়ামী লীগের রাজনীতিটাই শত্রু আর ষরযন্ত্র। আমরা যখনই যা কিছু করতা তা ষড়যন্ত্র হিসেবে দেখা হতো। রাজনতির যে মূলমন্ত্র সেগুলো আওয়ামী লীগ বিশ্বাস করতো না। একটি বেসরকারি […]

নিউজ ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের মতো দল মাস শেষ হয়ে গেল, একটা নেতাকর্মী অফিস তো দূরের কথা, একটা মুরগিরও ক্ষোভ পেল না। আওয়ামী লীগের রাজনীতিটাই শত্রু আর ষরযন্ত্র। আমরা যখনই যা কিছু করতা তা ষড়যন্ত্র হিসেবে দেখা হতো। রাজনতির যে মূলমন্ত্র সেগুলো আওয়ামী লীগ বিশ্বাস করতো না।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, ‘রাজনীতিতে ফেরা খুবই ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ, পলিটিকালি ভাবনায়। সাবেক প্রধানমন্ত্রীর কোনও কমিটমেন্ট নেই, কমিটমেন্ট ছিল পাওয়ারের উপরের, কমিটমেন্ট ছিল শুধুমাত্র অর্থের উপরই। আওয়ামী লীগের যে সাম দাম দণ্ড রাজনীতি বন্ধ করে সেগুলো বিশ্বাস করত না।

সলিমুল্লাহ স্যার বলেছেন যে আওয়ামী লীগ কোনও দিন ফিরে না আসলে, উনার লেখা পড়াই বৃথা। নানক সাহেব রহমান, দীপু মনি যারা আছেন তাদের কারোই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই।

অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকু আর ফিরে আসলেও নেতৃত্বে কারা থাকতে পারেন? এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সদস্য না। আওয়ামী লীগ আমার আত্মীয়, আমার পরিবার, আমার, আমার ফ্যামিলি আমার বাবার সাইট আলাদা। কারণ, ভবিষ্যদ্বাণী তো আমরা করতে পারি না।

আমরা পলিটিশিয়ান আমরা এনালাইসিস করতে পারি। আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। ভবিষ্যৎ তো আল্লাহর হাতে, এটা আমরা জানি না। আমি মনে করি এই প্রশ্নটা আজকে আওয়ামী লীগের যতো লক্ষ লক্ষ নেতাকর্মী বা তাদের যারা ভোটার আছেন প্রতিদিনই তারাই চিন্তা করেন এবং নিজেদের মধ্যে তারা আলাপ করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘কিছু কম্পারেটিভ স্টাডিতে দেখুন, আপনার বাড়ির পাশে মাঠ থাকলে কিন্তু আপনি ম্যারাডোনা হবে না। আপনার এখানে অনুশীলনের ব্যাপার আছে। রাজনীতি মাত্র প্র্যাক্টিস। আওয়ামী লীগ সভানেত্রী যখন ৭৫ এর পরে ৮১ সালে দেশে ফিরে আসে, তখন কিন্তু একটা সিকান্দরের অ্যাকসেপটেবল পলিটিশিয়ান ছিল। রাজ্জাক সাহেব ছিলেন, আমির হোসেন আমু সাহেব ছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন, আব্দুস ছামাদ আজাদ ছিলেন, জিল্লুর রহমান ছিলেন, তাজউদ্দীন সহ আরও অনেকে ছিলেন। একটা বড় টিম ছিল, যে যার কারণে উনি ফিরে আসার পর উনাকে পলিটিকাল গাইডলাইন পলিটিকাল গাইড্যান্স এই জিনিসগুলি দেওয়া সম্ভব ছিল এবং যার কারণে একটা বড়ভাবে এত বড় একটা ক্রাইসিস ৭৫ এর ১৫ অগস্টের পরে উনারা কিন্তু কামব্যাক করেছেন রাজনীতিতে এবং ভালোভাবে কামব্যাক করেছেন।

এই ট্রেনিংটা জায়গাটা আজকে জিরো। গত ছয় সাত বছরে আওয়ামী লীগের দ্বি পলিটিসাইজড হওয়ার কারণে আওয়ামী লীগ পলিটিক্স বন্ধ করে দেওয়ার কারণে আওয়ামী লীগের ওই নেতা এক সেকেন্ডে কেউ আর জনগণের কাছে অ্যাকসেপ্টেড কেউ আসেনি। এখানে সব নেতাদের সভানেত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ছাড়া সবাইকে কেনা যায়। তার মানে বেসিকালি সবাই চোর।

আর এখানে আওয়ামী লিগের একটা স্টাইল ছিল যে একজন ব্যক্তিকে আলোকিত করা হত। হঠাৎ রাজনীতিতে এ রকম হয়ে গেছে যে আওয়ামী লীগ সভানেত্রী ছিলেন একটি সিটে। আর বাকি সব ঝাড় বাতি, ইলেকট্রিসিটি নেই কেউই নেই। এভাবে কোনওদিন একটা রাজনৈতিক দল কিন্তু চলতে পারে না।

তিনি আরো বলেন, ‘আপনি যদি সেকেন্ডের পলিটিশিয়ান হন। যেমন আজকে কি হচ্ছে, এরশাদ সাহেবের পতনের পরে তার কিছুদিনের মধ্যেই কিন্তু মিজান চৌধুরী অফিস খুলে বসেছিল। ওয়ান ইলেভেনের সময় খোন্দকার দেলোয়ার সেই ন্যাম ভবনে অফিস খুলে বসে এবং জিল্লুর রহমান সাহেব অফিস খুলে বসে। তো আজকে আওয়ামী লীগের মতো একটা দল সাড়ে চার মাস শেষ হয়ে গেল।

একটা নেতাকর্মী অফিস তো দূরের কথা, একটা মুরগির খোপ পেল না। যেখান থেকে দাঁড়িয়ে বলবে আসেন নেতাকর্মীরা ভালো থাকেন, এটা থাকেন ওটা থাকেন নাই। ওবায়দুল কাদেরের মতো মানুষ যারা আছেন এখন তো অনলাইন আছে অনেক কিছু করা যেতে পারে। মাঠ পর্যায়ে যারা নেতা আছেন উনারাও চিন্তা করে আমরা কার জন্য করব।’

পার্থ বলেন, ‘নারায়ণগঞ্জের একটা ছেলে মনে করে আমরা করব, বেনিফিট পাবে শামীম ওসমান। কসবার কেউ চিন্তা করে আমরা করব বেনিফিট পাবেন নন পলিটিক্যাল আনিসুল হক। নওয়াবগঞ্জের কেউ চিন্তা করে আমরা করব বেনিফিট পাবে দরবেশ। তো আমর করে লাভ হবে কি?

আলটিমেটলি কেউ না কেউ উপর থেকে চলে আসবে হাইব্রিড এবং তারাই করবে। নিচের যারা কর্মীরা আছে তারা চিন্তা করে যে এই যে আজিজ খানের দায়দায়িত্ব, দরবেশের দায়দায়িত্ব, নজরুলের দায়দায়িত্ব লক্ষ কোটি টাকা করাপশন এই হত্যার দায়িত্ব আমরা নেব কেন? কার জন্য, কীসের জন্য নেব? সুতরাং বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে।’

তিনি বলেন, ‘ভালো মানুষ যারা রাজনীতি করে বা করতো তারা চিন্তা করছে আমরা কার জন্য রাজনীতি করব। আওয়ামী লিগের সেকেন্ড বয় এবং সেকেন্ড ৩০ আর যারা আছে নানক সাহেব, রহমান সাহেব, দীপু মনি যারা আছেন তাদের কারোই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই। আপনি সূর্য হন, চাঁদ হন কিন্তু আপনার রাজনীতিতে ধারা রাখতে হবে আশেপাশে। না হলে কিন্তু আপনি টিকবেন না পলিটিক্সে।

আমার মনে হয় এই কারণে সলিমুল্লাহ স্যার যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ কোনওদিন ফিরে আসলে ওনার লেখাপড়ায় বৃথা, আমি অত কড়াভাবে বলব না। কিন্তু আমি আমার জায়গা থেকে দেখি এটা খুবই ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ। রাজনৈতিক সময় লাগবে এবং যখন আওয়ামী লীগ অনুশোচনা করে আবার শুরু করবে অথবা নেতৃত্ব পরিবর্তনের চিন্তা করবে, না ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমরা এভাবে করি, আমরা করি।

আমার কথা হল আওয়ামী লীগ যদি এখনই সরকারকে চ্যালেঞ্জ করে, গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে, প্রতিটা মানুষের আত্মত্যাগকে চ্যালেঞ্জ করে এবং বলে এগুলো ষরযন্ত্র, এগুলো শত্রু। আওয়ামী লীগের রাজনীতিটাই শত্রু আর ষরযন্ত্র। আমরা যখনই যা কিছু করতা তা ষড়যন্ত্র হিসেবে দেখা হতো। রাজনতির যে মূলমন্ত্র সেগুলো আওয়ামী লীগ বিশ্বাস করতো না।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৩

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৮

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৮

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৩