ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘সবকিছুই সমঝোতা।’
মাত্র দুটি শব্দের এই বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থক ও সমালোচকদের মধ্যে নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা যায়। কেউ রাজনৈতিক ইঙ্গিত খুঁজছেন, কেউ দেখছেন কৌশলগত বার্তা হিসেবে। সংক্ষিপ্ত হলেও পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা তৈরি করেছে।