বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে আছেন। শুক্রবার রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয় যে, তার চিকিৎসা অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতিতে চলছে।
ফেসবুক পোস্টে সবাইকে অনুরোধ করে বলা হয়—স্বাস্থ্যগত বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে, তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
গত রোববার (২৩ নভেম্বর) হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে লন্ডন থেকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছেন। খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে দলের শীর্ষস্থানীয় নেতারাও হাসপাতালে ছুটে গেছেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে আছেন। শুক্রবার রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয় যে, তার চিকিৎসা অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতিতে চলছে।
ফেসবুক পোস্টে সবাইকে অনুরোধ করে বলা হয়—স্বাস্থ্যগত বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে, তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
গত রোববার (২৩ নভেম্বর) হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে লন্ডন থেকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছেন। খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে দলের শীর্ষস্থানীয় নেতারাও হাসপাতালে ছুটে গেছেন।