৫ লাখ কর্মকর্তা কাজ করেন ভোটে,ভোটার সিটে সই হলে আদালত ছাড়া কেউ ভোট বাতিল করতে পারে না
আদালতে আত্নপক্ষ সমর্থন করে সাবেক সিইসি নুরুল হুদা
ভোটার সিটে রিটার্নিং কর্মকর্তার সই থাকলে আদালত ছাড়া কেউ সেই ভোট বাতিল করতে পারে না বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার (২৩ জুন) ঢাকার একটি আদালতে আত্মপক্ষ সমর্থন করে তিনি এ কথা বলেন।
নুরুল হুদা বলেন, “ভোট পরিচালনায় বিশাল প্রশাসনিক কাঠামো কাজ করে। অন্তত ৫ লাখ কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকে। রিটার্নিং কর্মকর্তা ভোটার সিটে সই করে দেওয়ার পর সেই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার শুধুমাত্র আদালতের। নির্বাচন কমিশন বা অন্য কোনো সংস্থা আইনগতভাবে সেই ভোট বাতিল করতে পারে না।”
তিনি আরও বলেন, “আমার সময়ে নির্বাচনগুলো সংবিধান ও আইনের নিয়ম মেনেই হয়েছে। ভোট বাতিল বা কারচুপির মতো কোনো বিষয়ে কমিশন নিজের এখতিয়ার বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন সংক্রান্ত অভিযোগ থাকলে তার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত।”
আদালতে আত্মপক্ষ সমর্থনকালে নুরুল হুদা দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি। আজ আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, বিগত একটি জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালনে ব্যর্থতা ও পক্ষপাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালত আত্মপক্ষ সমর্থনের পর আগামী ধার্য তারিখে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।