ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও দেশের অটল অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে, বিদেশি চাপ কিংবা জোরজবরদস্তির মুখে ইরানি জাতি কখনো মাথা নত করবে না। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব যতই চেষ্টা করুক, আত্মসমর্পণ ইরানের চরিত্র নয়, ইরানি জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মর্যাদা রক্ষায় লড়ে যাবে।
ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান কুস্তি দলকে সম্মাননা প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, বিদেশি শক্তিগুলো ইরানকে বারবার চাপে ফেলতে চাইছে, কিন্তু বাস্তবে তাদের স্বপ্ন কখনো সফল হবে না। তার ভাষায়, আত্মসমর্পণ করা ইরানি জাতির প্রকৃতির সঙ্গে বেমানান, বরং ইরান প্রতিটি চ্যালেঞ্জে দৃঢ়ভাবে দাঁড়াবে।
তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বহিরাগত সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে এনে বলেন, ইরানিদের নিজেদের সক্ষমতা ও সম্পদের ওপর নির্ভর করতে হবে। তার বক্তব্য অনুযায়ী, অভ্যন্তরীণ সামর্থ্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই ইরান তার লক্ষ্য অর্জনে সফল হবে। এর আগের দিনও প্রেসিডেন্ট একই বার্তা দিয়ে বলেন, শত্রুরা ইরানের মাথা নত করাতে চায়, কিন্তু ইরান কোনো অপমান সহ্য করবে না। তিনি আরও যোগ করেন, “তারা চায় আমরা ভণ্ড লোকদের সামনে হাঁটু গেড়ে বসি, কিন্তু সেটি নিছক কল্পনা ছাড়া কিছু নয়।”
এদিকে পশ্চিমাদের সঙ্গে ইরানের দীর্ঘদিনের পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি অভিযোগ করেছে যে তেহরান চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং সেই অজুহাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছে। অথচ এই চুক্তি প্রথমে ভেঙে ছিল যুক্তরাষ্ট্র, যারা একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করে সরে গিয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। যদিও চীন ও রাশিয়া বিলম্বের প্রস্তাব দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেটো দিয়ে সেটি আটকে দেয়।
ইরান জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু বেআইনিই নয়, বরং সরাসরি শত্রুতার বহিঃপ্রকাশ। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এর জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, দেশটি কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করবে না।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?