পাকিস্তান জানিয়েছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাস আল-আইস বন্দরে নোঙর করা একটি তরল গ্যাসবাহী জাহাজ ইসরাইলি ড্রোন হামলার শিকার হয়েছে। তবে জাহাজে থাকা ক্রুরা, যার মধ্যে ২৪ জন পাকিস্তানি নাগরিকও ছিলেন, অক্ষত রয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দরে অবস্থানকালে ড্রোন হামলার ফলে জাহাজের একটি তরল গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। তবে ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মন্ত্রী আরও জানান, জাহাজের ক্যাপ্টেনসহ ২৪ জন পাকিস্তানি নাগরিক, একজন নেপালি এবং দুইজন শ্রীলঙ্কান নাগরিক সৌভাগ্যক্রমে নিরাপদে আছেন। বর্তমানে জাহাজ ও এর ক্রুরা ইয়েমেনি জলসীমা ত্যাগ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ক্রুদের সবাই নিরাপদে আছেন। বিবৃতিতে বলা হয়, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের পর তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন সেটি ইয়েমেনি জলসীমা ছেড়ে গেছে।
এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। হামলাটি ইসরাইলের আঞ্চলিক তৎপরতা ও নতুন সংঘাতের কৌশলগত বার্তা বহন করছে বলে বিশ্লেষকদের অভিমত।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?