বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গত ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের তালিকায় শরিফুল খানের নাম ছিল। সেই তালিকায় ১৫ জনকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য নির্বাচিত করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, শরিফুল খান তাঁদের অন্যতম।
বর্তমানে তিনি পেন্টাগনে গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ প্রকল্পের স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আয়রন ডোমের চেয়ে উন্নত ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, নীতি, পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব শরিফুল খানের ওপর বর্তেছে। গত ২০ মে প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
শরিফুল ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হন। স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেম, স্যাটেলাইট অপারেশন এবং ন্যাশনাল রিকনেসান্স অফিসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
২০০১ সালে তিনি প্রথম কুয়েতের আলী আল সালেম এয়ার বেসে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে আবার সেখানে পাঠানো হয়। এ সময় তিনি ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’-র ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?