ইরানের গোয়েন্দা বিভাগ সম্প্রতি এক সাঁড়াশি অভিযান চালিয়ে ৩০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় দুটি দেশের কাছে হস্তান্তর করেছেন, যা পরবর্তীতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন সরাসরি ইসরায়েল সংশ্লিষ্ট সরকারবিরোধী গোষ্ঠী এবং মাঠপর্যায়ের ‘মিডিয়া অপারেটিভ’ হিসেবে কাজ করছিলেন।
এই চক্রটি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচারের মিশনে নিয়োজিত ছিল বলে দাবি করেছে তেহরান।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?