ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার সাব-মিউনিশন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের একাধিক স্থানে এই হামলা হয়েছে বলে দাবি করা হয়। এতে অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।
তেল আবিব জেলা কমান্ডার হাইম সারগারফ সাংবাদিকদের জানান, হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আইডিএফের ভাষ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা সংযুক্ত ছিল।
ক্ষেপণাস্ত্রটি নিচে নামার সময় ওয়ারহেড খুলে গিয়ে বিস্তৃত এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাব-মিউনিশনে উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, সর্বশেষ হামলায় ১২ জন সামান্য আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?