ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতার প্রেক্ষাপটে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Lee Jae-myung। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে পূর্ণাঙ্গ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় রেখে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জং জানান, সিঙ্গাপুর ও ফিলিপাইনে চার দিনের সরকারি সফরে যাওয়ার সময়ই এ নির্দেশ দেন প্রেসিডেন্ট। সফরকালীন অবস্থান থেকেই তিনি প্রধানমন্ত্রী কিম মিন-সিওক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশে থাকা কোরীয় নাগরিকদের সুরক্ষায় বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে দ্রুত আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করা হয়।
প্রেসিডেন্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব—বিশেষ করে জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ও বৈশ্বিক বাজারে চাপ—সম্পর্কে নিয়মিত ও বিস্তারিত প্রতিবেদন দিতে। সরকার জানিয়েছে, বিদেশে অবস্থানরত কোরীয় নাগরিকদের নিরাপত্তাই বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর শনিবার প্রেসিডেন্টের কার্যালয় জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে। বৈঠকে ইরানসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা উপস্থাপন করে।
জাতীয় নিরাপত্তা কার্যালয় জানায়, চলমান পরিস্থিতির দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা কোরীয় নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাও পুনর্মূল্যায়ন করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সহায়তা ও সরিয়ে নেওয়ার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?