চীনা সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা জেরাল্ড ব্রাউন-কে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অনুমোদন ছাড়া চীনা সামরিক পাইলটদের প্রতিরক্ষা–সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া এবং এ কাজে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
৬৫ বছর বয়সী ব্রাউন একসময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 Lightning II-এর প্রশিক্ষক পাইলট ছিলেন। দীর্ঘ ২৪ বছর তিনি United States Air Force-এ দায়িত্ব পালন করেন এবং সংবেদনশীল ইউনিটের কমান্ডার হিসেবেও কাজ করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে তিনি চীনে গিয়ে সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সেখানে অবস্থান করেন।
মার্কিন কর্মকর্তারা জানান, চীন পশ্চিমা সামরিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের চেষ্টা করছে। ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগ সাবেক মার্কিন মেরিন পাইলট ড্যানিয়েল ডাগান-এর মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিদেশি সামরিক বাহিনীকে অনুমোদন ছাড়া প্রশিক্ষণ দেওয়ার ঝুঁকি ও আইনি পরিণতি সম্পর্কে পুনরায় সতর্কবার্তা দিয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?