মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

লাইফস্টাইল

শীতকালে সবচেয়ে বিরক্তিকর হল খুশকি,চাই ঘরোয়া সমাধান

শীত এলেই মাথার ত্বক হয়ে যায় রুক্ষ ও শুষ্ক মাথা ভরতি খুশকি এই খুশকি থেকে বাঁচতে চায় টিপস। ঘরে থাকা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঘরোয়া সমাধান জানতে চোখ রাখুন প্রতি রবিবার আমাদের নিয়মিত, রুপ চর্চা ও ত্বক এবং চুলের নানান সমস্যার সমাধান,বিভিন্ন উপায় ও ঘরোয়া টিপস বা টোটকার সহজ সমাধান। খুশকি থেকে বাঁচতে কিছু টিপস […]

নিউজ ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯

শীত এলেই মাথার ত্বক হয়ে যায় রুক্ষ ও শুষ্ক মাথা ভরতি খুশকি এই খুশকি থেকে বাঁচতে চায় টিপস।
ঘরে থাকা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঘরোয়া সমাধান জানতে চোখ রাখুন প্রতি রবিবার আমাদের নিয়মিত,
রুপ চর্চা ও ত্বক এবং চুলের নানান সমস্যার সমাধান,বিভিন্ন উপায় ও ঘরোয়া টিপস বা টোটকার সহজ সমাধান।
খুশকি থেকে বাঁচতে কিছু টিপস নিচে দেওয়া হলঃ-

১, শীত কালে সপ্তাহে একবার দেশি টসটসে পাকা টোম্যাটো একটা ৮/১০ টা নিম পাতা ও ৮/১০ টা তুলসি পাতা
একসাথে চোটকে বা ব্লান্ড করে বা বেঁটে মাথার স্কাল্প বা তালুতে ভাল করে লাগিয়ে ঘন্টা খানেক পর মাথা ধুয়ে ফেলুন ।

২,এক টেবিল চামচ মেথি গুড়ো এক কাপ কুসুম গরম পানিতে সারা রাত ভিজিয়ে ,সকালে মাথার তালুতে ভালো করে মেখে ঘন্টা খানেক পর ধুয়ে ফেলুন। যার ঠান্ডার সমস্যা তিনি সকালে পেস্ট টা হাল্কা গরম করে লাগাবেন ।

৩,এখন তো ১২ মাস তরমুজ পাওয়া যায়, এক টেবিল চামচ তরমুজের রস ও এক টেবিল চামচ ডাবের পানি মিলিয়ে মাথায় লাগিয়ে ঘন্টাখানেক পর ধুয়ে ফেলুন ।

৪,নিম পাতা,তুলসি পাতা ও নিশিন্দা পাতা এক মুঠো পরিমান করে নিয়ে এক লিটার পানিতে ফুটিয়ে অর্ধেক হলে নামিয়ে সেঁকে মাথা ধুয়ে ফেলুন।

৫,দেশি ছোট পেঁয়াজ ৪/৫ টা রস করে সাথে লেবুর রস ১/৪ অংশ মিলিয়ে তুলোর বল দিয়ে সারা মাথার তালুতে দেবেন এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন ।

নিয়মিত করুন ,দেখবেন খুশকি আপনার মাথা থেকে পালিয়ে যাবে,সহজ উপায় অবলম্বন করে আপনি থাকতে পারেন একদম
খুশকি মুক্ত ঝরঝরে চুলের অধিকারী ,নারী-পুরুষ সবাই ব্যাবহার করতে পারবেন উপাদানের পরিমান টা চুলের পরিমানের উপর নির্ভর করবে, শীতকালে ৯০ ভাগ হেয়ার ফল হয় খুশকির কারনে ,সামনের রবিবার পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

লাইফস্টাইল

কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ

ডিম কেবল শরীরের নয়, খেয়াল রাখে চুলেরও। নির্জীব চুলে প্রাণ ফেরানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে কার্যকর ডিমের হেয়ার প্যাক। নিয়মিত কাঁচা ডিমের প্যাক ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। ডিমে থাকে প্রচুর প্রোটিন ও মিনারেল। আরও থাকে ভিটামিন বি কমপ্লেক্স যা চুলের সৌন্দর্য বাড়াতে কাজ করে। এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করতে […]

কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ

কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ

নিউজ ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৬, ১৫:২২

ডিম কেবল শরীরের নয়, খেয়াল রাখে চুলেরও। নির্জীব চুলে প্রাণ ফেরানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে কার্যকর ডিমের হেয়ার প্যাক। নিয়মিত কাঁচা ডিমের প্যাক ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।


ডিমে থাকে প্রচুর প্রোটিন ও মিনারেল। আরও থাকে ভিটামিন বি কমপ্লেক্স যা চুলের সৌন্দর্য বাড়াতে কাজ করে। এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করতে কাজ করে। ডিমে থাকা বায়োটিনের কারণে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ। নিয়মিত ডিম ব্যবহার করলে কমে আসে চুল পড়ার পরিমাণ। ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি জার্নালের গবেষণাপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

চলুন জেনে নেই চুলের যত্নে ডিম ব্যবহারের কিছু ঘরোয়া উপায় সম্পর্কে-

ডিম ও দুধ-

চুলে প্রোটিনের ঘাটতি মেটাতে ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এটি চুল মজবুত করে। মাস্কটি তৈরি করার জন্য একটি পাত্রে ২টি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ বা টক দই। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মাস্কটি পুরো চুল ও মাথার তালুতে ভালো করে লাগিয়ে নিন। এরপর আধাঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

ডিম ও অলিভ অয়েল-

চুলের গোড়া শক্ত করতে কাজ করে ডিম। এদিকে অলিভ অয়েলও চুলের জন্যে দারুণ কার্যকরী। এই দুই উপাদান মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। এতে অল্পদিনেই উপকার পাবেন। সেজন্য প্রথমে একটি পাত্রে একটি ডিম ফাটিয়ে নিন। এবার তার সঙ্গে টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। উপাদান দু’টি ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে নিন। এবার সেই মাস্ক চুলে লাগিয়ে নিন। মিনিট বিশেক অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

ডিম, কলা ও মধু-

বিভিন্ন কারণে চুল প্রাণহীন হয়ে পড়লে সাহায্য নিতে পারেন ডিমের। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দিতে কাজ করে ডিমের হেয়ার মাস্ক। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে কলা ও মধু। প্রথমে একটি কলা চটকে নিন। এবার তার মধ্যে তিন টেবিল চামচ দুধ ও তিন টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এরপর তার সঙ্গে মেশান একটি ডিম। সব উপকরণ ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। পরিবর্তন আপনি নিজেই টের পাবেন।