বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক, ফ্যাসিস্টদের ভয়-জুলুম-অত্যাচারের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি : আসিফ

কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক পলাতক ফ্যাসিস্ট নেত্রীর ‘আই অ্যাম নট আনহ্যাপি’ মন্তব্য দেশবাসী এখনো ভুলে যায়নি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য দেন এবং খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সমালোচনার তীব্র প্রতিবাদ জানান। আসিফ আকবর লিখেছেন, […]

দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক, ফ্যাসিস্টদের ভয়-জুলুম-অত্যাচারের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি : আসিফ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক পলাতক ফ্যাসিস্ট নেত্রীর ‘আই অ্যাম নট আনহ্যাপি’ মন্তব্য দেশবাসী এখনো ভুলে যায়নি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য দেন এবং খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সমালোচনার তীব্র প্রতিবাদ জানান।

আসিফ আকবর লিখেছেন, একদলীয় বাকশালতন্ত্রই ছিল এ দেশে ফ্যাসিবাদের সূতিকাগার। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই একনায়কতন্ত্রকে ভেঙে দিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তের কারণেই ফ্যাসিস্টদের পুনর্বাসন সম্ভব হয় এবং তাদের দোসররা আজও রাজনৈতিকভাবে সক্রিয়। তিনি বলেন, ৩০ মে ১৯৮১ সালে শহীদ জিয়ার মর্মান্তিক হত্যার পর পলাতক ফ্যাসিস্ট নেত্রী প্রকাশ্যে বলেছিলেন—“আই অ্যাম নট আনহ্যাপি”—যা আজও জাতিকে আহত করে।

খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক দাবি করে আসিফ বলেন, ফ্যাসিস্ট নেত্রীর জেল–জুলুম ও অত্যাচার সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন, আর তার সুস্থতার জন্য দেশজুড়ে মানুষ দোয়া করছে। কিন্তু এই সুযোগে কিছু অসৎ গোষ্ঠী তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ১/১১ সময়কালে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে যেভাবে নির্যাতন করেছিল, জাতি তা ভুলে যায়নি। আসিফের মতে, তারেক রহমান যেন আর কোনো নতুন রাজনৈতিক চক্রান্তের বলি না হন—এ জন্য নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

পোস্টের শেষে তিনি আরও লেখেন, বেগম খালেদা জিয়া আপোষহীন লড়াকু নেত্রী, আল্লাহ নিশ্চয়ই তাকে সুস্থতা দান করবেন। কিছু রাজনৈতিক কুমির ছাড়া আজ পুরো দেশ তার জন্য দোয়া করছে। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন—এ প্রত্যাশা করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

বিনোদন

ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন : হাসপাতাল থেকে বেরিয়ে কনকচাঁপা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ফাতেমা তাকে জানান, খালেদা জিয়া বর্তমানে নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ […]

নিউজ ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে তার সাক্ষাৎ হয়।

ফাতেমা তাকে জানান, খালেদা জিয়া বর্তমানে নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

ফাতেমার ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়া মাঝে মাঝে চোখ খুলছেন এবং পরিবেশ সম্পর্কে ক্ষণিকের জন্য হলেও সাড়া দিচ্ছেন। এ তথ্য জানার পর কনকচাঁপা বলেন, “আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। আমি বিশ্বাস করি, লাখো মানুষের দোয়ার মধ্যে অন্তত কারোর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।” তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন যেকোনো উপায়ে দেশনেত্রীকে সুস্থতা ও আরাম দান করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি লিখেন, “ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় না করাই ভালো—এ কথা মাথায় রেখেই এতদিন দূর থেকে দোয়া করে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মন আর মানল না। নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম।”

হাসপাতালে কনকচাঁপার দেখা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ আরও কয়েকজনের সঙ্গে। তাদের কাছ থেকেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক আপডেট নেন।

দেশব্যাপী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতোই সাধারণ মানুষও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রেখেছে। হাসপাতালে নেওয়ার পর থেকে প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে তার চিকিৎসার অগ্রগতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বিনোদন

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও দেখেই শবনম ফারিয়ার এমন অনুভূতি হয় বলে তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে উল্লেখ করেন। ফারিয়া লেখেন, নির্বাচনী প্রচারে নানা পরিস্থিতির মধ্যেও মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছেন, তা তাকে তার বাবার শান্ত স্বভাবের কথা মনে করিয়ে দিয়েছে।

স্ট্যাটাসে তিনি তার বাবার ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া স্বভাবের। দাদি, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই বাবার জীবন কেটেছে—এমন স্মৃতিচারণ করেন তিনি রসিকতার সুরে। মজা করে তিনি লেখেন, এত বছর ধৈর্য ধরে সব সামলানোর কারণেই বাবার ‘শাস্তি দুনিয়াতেই শেষ’।

তবে বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়, সে জন্য ফারিয়া স্পষ্ট করে জানান—এটি নিছক ব্যক্তিগত স্মৃতিচারণ ও হাস্যরস, এর সঙ্গে রাজনীতি বা ধর্মীয় ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের অনুরোধ করেন, বিষয়টি নিয়ে বাড়তি ব্যাখ্যা বা ভিন্নভাবে উপস্থাপন না করতে।

বিনোদন

‘মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না’ : সালমা

মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের কারাগারে রয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। পালাগানের মঞ্চে তাঁর আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ব্যক্তির দায় পুরো বাউল সম্প্রদায়ের ওপর এসে পড়েছে—এমন অভিযোগও ওঠে। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে কিছু সুশীল নাগরিক তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করলেও সাধারণ […]

নিউজ ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ১৪:০৪

মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের কারাগারে রয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। পালাগানের মঞ্চে তাঁর আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ব্যক্তির দায় পুরো বাউল সম্প্রদায়ের ওপর এসে পড়েছে—এমন অভিযোগও ওঠে। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে কিছু সুশীল নাগরিক তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করলেও সাধারণ মানুষের দাবি—অভিযুক্তের যথাযথ বিচার নিশ্চিত করা।

এমন বিতর্কের মধ্যে বাউল আবুল সরকারের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি জানান, কারও ব্যক্তিগত মন্তব্যের দায় পুরো শিল্পীসমাজ নেবে না। সালমা বলেন, “আপনারা গান করেন, বাউল পরিচয়ে চলেন। কিন্তু এমন কিছু করবেন না, যার জন্য পুরো শিল্পীসমাজ লজ্জিত হয়।

সৃষ্টিকর্তাকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে আঘাত করে। মা-বাবাকে গালি দেওয়া যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে অপমান করলে তাঁর বান্দারা চুপ থাকবে না।”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তা ও রাসুলকে অসম্মান করার অনুমতি কেউ আপনাকে দেয়নি। আপনার এই কাজ পুরো শিল্পীসমাজকে কলঙ্কিত করেছে, আর এই দায় আমরা নেব না। একজন প্রকৃত বাউল কখনও কাউকে কষ্ট দিতে পারে না, অপমান করতে পারে না।”

সালমা দাবি করেন, আবুল সরকারের ভিডিও দেখে তাঁর মনে হয়নি এটি কোনো ভুলভাল কথা বা মুখ ফসকে বলা মন্তব্য। বরং তিনি মনে করেন, আবুল সরকার সচেতনভাবে আল্লাহকে নিয়ে কৌতুক করেছেন। “এটা কৌতুক করার বিষয় নয়”—জোর দিয়ে বলেন সালমা।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের মঞ্চে আবুল সরকারের আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর ৫ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাঁকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন তাঁকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধর্ম অবমাননার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বাড়ছে, আর শিল্পীসমাজ থেকেও তাঁর বিরুদ্ধে নিন্দা জানানো হচ্ছে।