শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

আদালত প্রাঙ্গণে মমতাজকে ডিম ও জুতা নিক্ষেপ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক মুহম্মদ আব্দুন নূর এ আদেশ দেন। এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টুনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা। এরআগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় […]

আদালত প্রাঙ্গণে মমতাজকে ডিম ও জুতা নিক্ষেপ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ মে ২০২৫, ১৪:০৩

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক মুহম্মদ আব্দুন নূর এ আদেশ দেন।

এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টুনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা।

এরআগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যান যোগে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

এসময় মমতাজ বেগমকে বুলেটপ্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট (আদালতে)র ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ কোর্ট আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

বিনোদন

ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন : হাসপাতাল থেকে বেরিয়ে কনকচাঁপা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ফাতেমা তাকে জানান, খালেদা জিয়া বর্তমানে নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ […]

নিউজ ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে তার সাক্ষাৎ হয়।

ফাতেমা তাকে জানান, খালেদা জিয়া বর্তমানে নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

ফাতেমার ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়া মাঝে মাঝে চোখ খুলছেন এবং পরিবেশ সম্পর্কে ক্ষণিকের জন্য হলেও সাড়া দিচ্ছেন। এ তথ্য জানার পর কনকচাঁপা বলেন, “আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। আমি বিশ্বাস করি, লাখো মানুষের দোয়ার মধ্যে অন্তত কারোর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।” তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন যেকোনো উপায়ে দেশনেত্রীকে সুস্থতা ও আরাম দান করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি লিখেন, “ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় না করাই ভালো—এ কথা মাথায় রেখেই এতদিন দূর থেকে দোয়া করে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মন আর মানল না। নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম।”

হাসপাতালে কনকচাঁপার দেখা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ আরও কয়েকজনের সঙ্গে। তাদের কাছ থেকেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক আপডেট নেন।

দেশব্যাপী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতোই সাধারণ মানুষও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রেখেছে। হাসপাতালে নেওয়ার পর থেকে প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে তার চিকিৎসার অগ্রগতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বিনোদন

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও দেখেই শবনম ফারিয়ার এমন অনুভূতি হয় বলে তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে উল্লেখ করেন। ফারিয়া লেখেন, নির্বাচনী প্রচারে নানা পরিস্থিতির মধ্যেও মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছেন, তা তাকে তার বাবার শান্ত স্বভাবের কথা মনে করিয়ে দিয়েছে।

স্ট্যাটাসে তিনি তার বাবার ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া স্বভাবের। দাদি, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই বাবার জীবন কেটেছে—এমন স্মৃতিচারণ করেন তিনি রসিকতার সুরে। মজা করে তিনি লেখেন, এত বছর ধৈর্য ধরে সব সামলানোর কারণেই বাবার ‘শাস্তি দুনিয়াতেই শেষ’।

তবে বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়, সে জন্য ফারিয়া স্পষ্ট করে জানান—এটি নিছক ব্যক্তিগত স্মৃতিচারণ ও হাস্যরস, এর সঙ্গে রাজনীতি বা ধর্মীয় ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের অনুরোধ করেন, বিষয়টি নিয়ে বাড়তি ব্যাখ্যা বা ভিন্নভাবে উপস্থাপন না করতে।

বিনোদন

‘মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না’ : সালমা

মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের কারাগারে রয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। পালাগানের মঞ্চে তাঁর আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ব্যক্তির দায় পুরো বাউল সম্প্রদায়ের ওপর এসে পড়েছে—এমন অভিযোগও ওঠে। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে কিছু সুশীল নাগরিক তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করলেও সাধারণ […]

নিউজ ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ১৪:০৪

মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের কারাগারে রয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। পালাগানের মঞ্চে তাঁর আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ব্যক্তির দায় পুরো বাউল সম্প্রদায়ের ওপর এসে পড়েছে—এমন অভিযোগও ওঠে। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে কিছু সুশীল নাগরিক তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করলেও সাধারণ মানুষের দাবি—অভিযুক্তের যথাযথ বিচার নিশ্চিত করা।

এমন বিতর্কের মধ্যে বাউল আবুল সরকারের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি জানান, কারও ব্যক্তিগত মন্তব্যের দায় পুরো শিল্পীসমাজ নেবে না। সালমা বলেন, “আপনারা গান করেন, বাউল পরিচয়ে চলেন। কিন্তু এমন কিছু করবেন না, যার জন্য পুরো শিল্পীসমাজ লজ্জিত হয়।

সৃষ্টিকর্তাকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে আঘাত করে। মা-বাবাকে গালি দেওয়া যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে অপমান করলে তাঁর বান্দারা চুপ থাকবে না।”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তা ও রাসুলকে অসম্মান করার অনুমতি কেউ আপনাকে দেয়নি। আপনার এই কাজ পুরো শিল্পীসমাজকে কলঙ্কিত করেছে, আর এই দায় আমরা নেব না। একজন প্রকৃত বাউল কখনও কাউকে কষ্ট দিতে পারে না, অপমান করতে পারে না।”

সালমা দাবি করেন, আবুল সরকারের ভিডিও দেখে তাঁর মনে হয়নি এটি কোনো ভুলভাল কথা বা মুখ ফসকে বলা মন্তব্য। বরং তিনি মনে করেন, আবুল সরকার সচেতনভাবে আল্লাহকে নিয়ে কৌতুক করেছেন। “এটা কৌতুক করার বিষয় নয়”—জোর দিয়ে বলেন সালমা।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের মঞ্চে আবুল সরকারের আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর ৫ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাঁকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন তাঁকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধর্ম অবমাননার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বাড়ছে, আর শিল্পীসমাজ থেকেও তাঁর বিরুদ্ধে নিন্দা জানানো হচ্ছে।