শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন রণ

‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো এই পুরস্কারের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে। বিনোদন সাংবাদিকতায় সেরার পুরস্কার অর্জন করেছেন বার্তা২৪.কমের বিনোদন সম্পাদক আল মাসিদ (রণ)। […]

নিউজ ডেস্ক

৩১ জানুয়ারী ২০২৫, ১৬:০৮

‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো এই পুরস্কারের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে।

বিনোদন সাংবাদিকতায় সেরার পুরস্কার অর্জন করেছেন বার্তা২৪.কমের বিনোদন সম্পাদক আল মাসিদ (রণ)। তিনি বলেন, ‘কদিন আগে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আমার সাংবাদিকতা জীবনের ১৪ বছরের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে। তবে এবার ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়ে অন্য রকম ভালোলাগা কাজ করছে। কারণ, ট্র্যাব যখন বিনোদন দুনিয়ার মানুষদের কাজের স্বীকৃতি দেবার কথা ভেবেছিলো, তখন এ দেশে এমন আয়োজন হতো হাতে গোনা। টানা ৩৪ বছর ধরে ট্র্যাব সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা দেবার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে নিষ্ঠার সঙ্গে। এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের পুরস্কার পেয়ে আমি সত্যি গর্ববোধ করছি। আগামী দিনের কাজ দিয়ে এই পুরস্কারের মর্যাদা বহন করে চলতে চাই।’

এ বছর বিভিন্ন বিভাগে যারা ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছেন-
‘লোকাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা (চলচ্চিত্র) আদর আজাদ ও সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) বুবলী, ‘কাজলরেখা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) রাফিয়াত রশিদ মিথিলা, ‘আফসোস’ নাটকের জন্য সেরা অভিনেতা (নাটক) খায়রুল বাসার, ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রী (নাটক) রোজি সিদ্দিক, ‘বাস ট্রিপ’ নাটকের জন্য সেরা পরিচালক মহিদুল মহিম, ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতা (ওটিটি) এফএস নাঈম ও সেরা ব্রেকথ্রু পারফরমেন্স (ওটিটি) তানজিকা আমিন, ‘আন্তনগর’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (ওটিটি) রুনা খান, ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী (ওটিটি) সাবিলা নূর, সেরা গায়ক আভরাল সাহির, সেরা গায়িকা হোমায়েরা বশির ও আর্ণিক, ‘রিকশা গার্ল’ সিনেমার জন্য সেরা এক্সিকিউটিভি প্রোডিউসার মো আসাদুজ্জামান সকাল, সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী, সেরা নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, সেরা ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, সেরা ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক, সেরা মেকাপ আর্টিস্ট আকলিমা খান ও তার ছেলে ওয়াসিফ খান নবাগত মডেল এবং সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সেমন্তী সৌমী।

এছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত চিত্রনায়িকা রোজিনা ও শিমলা, গানে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, ফাহমিদা নবী ও সায়েরা রেজা, সঙ্গীতপরিচালক ইথুন বাবু, সাংবাদিকতায় দুলাল খান এবং ফ্যাশন মডেলিংয়ে বুলবুল টুম্পাকে সম্মানীত করা হয়।

বিষয়ঃ

বিনোদন

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও দেখেই শবনম ফারিয়ার এমন অনুভূতি হয় বলে তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে উল্লেখ করেন। ফারিয়া লেখেন, নির্বাচনী প্রচারে নানা পরিস্থিতির মধ্যেও মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছেন, তা তাকে তার বাবার শান্ত স্বভাবের কথা মনে করিয়ে দিয়েছে।

স্ট্যাটাসে তিনি তার বাবার ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া স্বভাবের। দাদি, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই বাবার জীবন কেটেছে—এমন স্মৃতিচারণ করেন তিনি রসিকতার সুরে। মজা করে তিনি লেখেন, এত বছর ধৈর্য ধরে সব সামলানোর কারণেই বাবার ‘শাস্তি দুনিয়াতেই শেষ’।

তবে বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়, সে জন্য ফারিয়া স্পষ্ট করে জানান—এটি নিছক ব্যক্তিগত স্মৃতিচারণ ও হাস্যরস, এর সঙ্গে রাজনীতি বা ধর্মীয় ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের অনুরোধ করেন, বিষয়টি নিয়ে বাড়তি ব্যাখ্যা বা ভিন্নভাবে উপস্থাপন না করতে।

বিনোদন

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে ডুবে না ফেরার দেশে অভিনেতা রাহুল

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে। জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে […]

নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ২০:৪৪

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে।

জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা।

তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন।

তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।

বিনোদন

খুব আনন্দ হচ্ছে, এটাই তো চেয়েছিলাম, ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই : বেবী নাজনীন

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন আনন্দচিত্তে। উৎসব আমেজে ভোট দিতে গেলেন গায়িকা বেবী নাজনীন। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি। আজ সকাল ১১টায় গুলশানের গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়েছেন তিনি। ভোট […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন আনন্দচিত্তে। উৎসব আমেজে ভোট দিতে গেলেন গায়িকা বেবী নাজনীন। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।

আজ সকাল ১১টায় গুলশানের গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন ‌‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই গায়িকা।

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়েছি। খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম। এটাই তো চেয়েছিলাম। ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই।

’ এসময় তিনি নিজে মনোনয়ন না পাওয়া নিয়েও কথা বলেন। গায়িকা বলেন, ‘দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার কাছে বড়।’

তাকে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে দেখা যাবে কি না সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপর। আপনাদের দোয়া ও আল্লাহ যদি চান তবে হয়তো হবে।’

তিনি সবার কাছে ধানের শীষের জয়ের জন্য ভোট প্রার্থনা করেন।

তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সফল ও শান্তির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।