শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের ৯৬ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন 

মোঃ জয়নাল আবেদীন জয়- বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী: (২৮ নভেম্বর) বৃহস্পতিবার  বিকালে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে ৯৬ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগের ০৮ টি জেলার সদস্য সচিবদের মতামতের ওপরে ভিত্তি করে সভাপতি এম এ আরিফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক সিহাবুল আলম সম্রাট, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ,প্রচার সম্পাদক […]

নিউজ ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪, ১২:৫১

মোঃ জয়নাল আবেদীন জয়- বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী:
(২৮ নভেম্বর) বৃহস্পতিবার  বিকালে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে ৯৬ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী বিভাগের ০৮ টি জেলার সদস্য সচিবদের মতামতের ওপরে ভিত্তি করে সভাপতি এম এ আরিফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক সিহাবুল আলম সম্রাট, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ,প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদিন জয় সহ সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সৎ,সাহসী,মেধা সম্পন্ন,নবীন প্রবীণ এর সমন্বয়ে গঠিত হলো ৯৬ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ
কমিটি। সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির মেয়াদকাল (৩) তিন বছর করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি দেয়া হলো—
উপদেষ্টা- ডক্টর মো: আমিরুল ইসলাম কনক  ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী  বিশ্ববিদ্যালয়।
ডক্টর কেএম মোজাফফর হোসাইন, ডিন-ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী, বিশ্ববিদ্যালয়। ডক্টর মো: জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান- মনোবিজ্ঞান বিভাগ বানেশ্বর সরকারি কলেজ, রাজশাহী ।
সভাপতি- এম এ আরিফ 
এই বাংলা-স্পেশাল করেসপন্ডেন্ট, অপরাধ সূত্র-ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগ।
সিনিয়র সহ সভাপতি- শেখ তোফাজ্জল হুসাইন (আর টিভি- জেলা প্রতিনিধি নাটোর)। সহ সভাপতি- এ এস এম রাইহান আলম (এটিএন বাংলা, দৈনিক দিনকাল, দৈনিক বাংলাদেশ বুলেটিন-জেলা প্রতিনিধি নওগাঁ, দৈনিক সানশাইন-ব্যুরো প্রধান), ইমাম হাসান মুক্তি (দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা- উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর), মো: জামাল উদ্দিন (দৈনিক নতুন প্রভাত-ভ্রাম্যমান প্রতিনিধি), মো: মতলুব হোসেন (জয়পুরহাট খবর-নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান, দৈনিক বাংলাদেশের খবর, দ্যা ট্রাইবুন্যাল- জেলা প্রতিনিধি জয়পুরহাট), আর কে আকাশ (এশিয়ান টিভি-জেলা প্রতিনিধি পাবনা), মো: রবিউল ইসলাম রবি (দৈনিক গণবার্তা২৪- সম্পাদক, ক্রাইম নিউজ প্রতিদিন-সম্পাদক, রাজশাহী), মোঃ আবু সুফিয়ান সুমন (দৈনিক রাজশাহী প্রতিদিন- স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম, দৈনিক নাগরিক ভাবনা – উপজেলা প্রতিনিধি  পুঠিয়া, বিডি সংবাদ24 ডট কম-স্টাফ রিপোর্টার, রাজশাহী)।
সাধারণ সম্পাদক- মো: রাকিবুল হাসান
 (দৈনিক আলোকিত প্রতিদিন-বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক সৌহার্দ্য-বার্তা সম্পাদক রাজশাহী, দৈনিক শব্দ মিছিল-জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক সাদাকালো-সম্পাদক ও প্রশাসক, দৈনিক রাজশাহীর খবর- সম্পাদক ও প্রশাসক।
যুগ্ম সাধারণ সম্পাদক- মো: পায়েল হোসেন রিন্টূ (এশিয়ান টিভি -স্টাফ রিপোটার, পাবনা, এক্সপ্রেস নিউজ- ভারত বাংলাদেশ প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক- উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী, পাবনা)। সহ সাধারণ সম্পাদক- মো: রেজাউন নবী মন্ডল (দৈনিক যুগান্তর- উপজেলা প্রতিনিধি মান্দা, নওগাঁ), নেওয়াজ মোরশেদ নোমান (দৈনিক আমার বার্তা ও এশিয়ান টিভি – জেলা প্রতিনিধি জয়পুরহাট), বদিউজ্জামান রাজাবাবু (দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক আমার বার্তা, দৈনিক বাংলাদেশের নিউজ, দি ডেইলি বিজনেস পোস্ট-জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ), আব্দুল বশির ডলার (বাংলাদেশের খবর, স্বাধীন মত, বাংলাদেশ নিউজ, আমার বার্তা-জেলা প্রতিনিধি  রাজশাহী), মো: মাইনুর রহমান মিন্টু (দৈনিক ডেসটিনি-কোঅর্ডিনেটর, রাজশাহী), মো: হাবিবুর রহমান ফ্লাওয়ার (বিজনেস বাংলাদেশ-সিটি করেসপন্ডেন্ট, রাজশাহী)।
 সাংগঠনিক সম্পাদক- মোঃ সিহাবুল আলম সম্রাট
 (ঢাকা টিভি- জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক বাংলাদেশ সমাচার-বিশেষ প্রতিনিধি রাজশাহী,
উন্মোচন টেলিভিশন-স্টাফ রিপোর্টার, রাজশাহী দৈনিক লিখনী সংবাদ, দৈনিক বিডি টুডে,দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন- বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী, দৈনিক বাংলাদেশ বুলেটিন- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া, রাজশাহী।
সহ-সাংগঠনিক সম্পাদক- আবুহেনা মো: মোস্তফা কামাল (দৈনিক সংবাদ, দৈনিক সোনার দেশ- উপজেলা প্রতিনিধি ধামুরহাট, নওগাঁ), মো: মোখলেসুর রহমান (দৈনিক সময়ের আলো- উপজেলা প্রতিনিধি  মহাদেবপুর, উত্তরা প্রতিদিন-রাজশাহী প্রতিনিধি, এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি মহাদেবপুর, মহাদেবপুর প্রেসক্লাব – অর্থ সম্পাদক, নওগাঁ), মো: আলাউদ্দিন জালাল (দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ-ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক জনতা, দৈনিক সোনালী সংবাদ, সিল্কসিটি নিউজ- উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর)  মো: শহিদুজ্জামান সোহেল (দৈনিক মুক্তবার্তা-বিশেষ প্রতিনিধি, রাজশাহী), মো: নাদিম হোসেন (দৈনিক জবাব দিহি ও এশিয়ান টিভি, জেলা প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জ), মো: রবিউল ইসলাম (আমাদের কণ্ঠ, দৈনিক উপচার-স্টাফ রির্পোরটার, রাজশাহী)।
দপ্তর সম্পাদক- সুলতান মাহমুদ (এই বাংলা-স্টাফ রিপোর্টার)। 
সহ-দপ্তর সম্পাদক- এস এম মাহফুজুর( দৈনিক বার্তা, মহানগর বার্তা-স্টাফ রিপোর্টার রাজশাহী), মো: রফিকুল আলম সোহেল (দৈনিক সানশাইন-উপজেলা প্রতিনিধি  মোহনপুর, রাজশাহী), মোঃ আতাউর রহমান (মর্নিং পোস্ট-জেলা বিশেষ প্রতিনিধি রাজশাহী, ঢাকা পোস্ট ৭১,বাংলাদেশ খবর প্রতিদিন-উপজেলা প্রতিনিধি বাগমারা), মো: আব্দুস সালাম (দৈনিক জনতা- জেলা প্রতিনিধি নাটোর), মো: জাকারিয়া আল-ফয়সাল ( মুভি বাংলা টেলিভিশন-উপজেলা প্রতিনিধি পবা, দৈনিক ঘোষণা-স্টাফ রির্পোটার, দৈনিক চেতনায় বাংলাদেশ-ব্যুরো প্রধান, রাজশাহী)।
প্রচার সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন জয় (দৈনিক সোনালী কণ্ঠ, দৈনিক বিটিসি নিউজ- জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক সকাল, বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী  দৈনিক উপাচার,Hello Dhaka, দৈনিক গণবার্তা২৪-স্টাফ রিপোর্টার, রাজশাহী)।
সহ প্রচার সম্পাদক- মো: রায়হান রেজা (দৈনিক বাঙলার জাগরণ-সিটি প্রতিনিধি রাজশাহী), মোঃ বাবলু আলী (সকালের শিরোনাম-ক্রাইম রিপোর্টার, রাজশাহী), মোঃ সিজার হোসেন (বাংলাদেশ সংবাদ প্রতিদিন-জেলা ভ্রাম্যমান প্রতিনিধি, রাজশাহী), মো: মুমিত হাসান (দৈনিক আজকের কন্ঠ- ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগ)।
অর্থ সম্পাদক- মো: আব্দুল আলিম (দৈনিক বাঙালার জাগরণ- জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক সবুজ নগর-স্টাফ রির্পোটার, রাজশাহী)। সহ অর্থ সম্পাদক- মোঃ আব্দুল জব্বার (দৈনিক আজকের প্রভাত-জেলা প্রতিনিধি রাজশাহী), মোহাম্মদ আলী (দৈনিক যায়যায় দিন, পদ্মাটাইমস-উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী), মো: মোমিন উদ্দিন জাদরান (দৈনিক আলোকিত প্রতিদিন- উপজেলা প্রতিদিন দূর্গাপুর, রাজশাহী), রেজওয়ান রুপম মাহমুদ (দৈনিক রাজশাহীর খবর-স্টাফ রিপোর্টার)।
ধর্ম বিষয়ক সম্পাদক- ড. গোলাম কিবরিয়া (গবেষক, লেখক-মাসিক আত-তাহরীক, প্রভাষক, বশিরাবাদ দাওয়াতুল ইসলামী আলিম মাদরাসা, রাজশাহী)।
সহ ধর্ম বিষয়ক- সম্পাদক মো: আবু তাহের (গবেষক, লেখক-মাসিক আল-ইহতেসাম, রাজশাহী)।
আইন বিষয়ক সম্পাদক- এ্যাড. মো: শাহ জামাল (আইনজীবী,পিপি- যৌন নিরাপত্তা  বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল, রাজাশাহী জজকোর্ট)।
সহ আইন বিষয়ক সম্পাদক- এ্যাড. মো: মামুনুর রশিদ জন (আইনজীবী-রাজাশাহী জজকোর্ট), এ্যাড. মো: আব্দুল হালিম (আইনজীবী-চাঁপাইনবাবগঞ্জ জজকোর্ট, দৈনিক সাদা কালো- আদালত প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ)।
মহিলা বিষয়ক সম্পাদিকা- মাকসুদা খাতুন (দৈনিক বাংলাদেশের আলো- জেলা প্রতিনিধি  সিরাজগঞ্জ)।
সহ মহিলা বিষয়ক সম্পাদিকা- মোছা: শাহীদা খাতুন (দৈনিক আমার বার্তা- জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ), মোসাঃ পারভীন আক্তার (বানিজ্য প্রতিদিন-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ), মাহফুজা আক্তার বৃষ্টি (দৈনিক গণবার্তা২৪-স্টাফ রির্পোটার রাজশাহী)।
যুব ও ক্রীড়া সম্পাদক- মো: শহিদুল ইসলাম (নয়া শতাব্দি- উপজেলা প্রতিনিধি  গোদাগাড়ী, রাজশাহী)।
সহ যুব ও ক্রীড়া সম্পাদক- মো: মোজাফ্ফর হোসেন বুলু (মানবাধিকার-বিশেষ প্রতিনিধি, রাজশাহী), মো: গোলাম মহিউদ্দিন মারুফ (দৈনিক আলোকিত প্রতিদিন- ফটো সাংবাদিক, রাজশাহী)।
 ত্রাণ-দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক- হোসাইন মো: মোবারক (দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক রাজশাহী- উপজেলা প্রতিনিধি বাগমারা, রাজশাহী)।
সহ ত্রাণ-দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক- মোঃ আল আমিন (দৈনিক আমাদের মাতৃভূমি, বাংলার নবকণ্ঠ-  উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: এজাজুল মুন্নাহ (দেশ চ্যানেল সংবাদ- উপজেলা প্রতিনিধি  দূর্গাপুর, রাজশাহী), সারোয়ার হোসেন সবুজ (দৈনিক আলোকিত সকাল-উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী, রাজশাহী)।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: মিজানুর রহমান (যুগান্তর- উপজেলা প্রতিনিধি চারঘাট, রাজশাহী)।
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: মাজহারুল ইসলাম (প্রাপ্তি প্রসঙ্গ-বার্তা সম্পাদক, দৈনিক আমাদের সময়-উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর), মো: জোবায়ের ইসলাম  (দৈনিক চেতনা বাংলাদেশ-জেলা প্রতিনিধি, রাজশাহী Daily News Bangladesh-Paba, correspondent)।
সাংস্কৃতিক সম্পাদক- মো: মোক্তাদের হোসেন (সাবেক, বাংলাভিশন-প্রোগ্রাম প্রডিউসার, স্ক্রিপ রাইটার এবং রির্পোরটার, এটিএন বাংলা-ক্রাইম রির্পোটার টিম- এসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং স্ক্রিপ রাইটার, মোহনা টিভি-টক শো প্রেজেন্টার এবং টক শো ডিরেক্টর)।
সহ সাংস্কৃতিক সম্পাদিকা- কামরুন নাহার (দৈনিক আলোর কণ্ঠ-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)। সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: আ: হামিদ আলী (দৈনিক উপচার- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া বিটিসি নিউজ-জেলা প্রতিনিধি  রাজশাহী), মো: হাবিবুল বাশার আলিফ (দৈনিক আনন্দ বার্তা- জেলা প্রতিনিধি রাজশাহী)।
নির্বাহী সদস্য- টিপু সুলতান (দৈনিক সানশাইন-উপজেলা প্রতিনিধি তানোর, রাজশাহী), মো: কামরুল ইসলাম (দৈনিক সংগ্রাম- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: আনোয়ার হোসেন (দৈনিক নববাণী-ফটো সাংবাদিক, রাজশাহী), মো: হাফিজুর রহমান খান (দৈনিক বাঙ্গালীর কণ্ঠ-ফটো সাংবাদিক, রাজশাহী), আব্দুস সামাদ (দৈনিক সাদা কালো-বার্তা সম্পাদক, রাজশাহী), মো: মুকুল হোসেন (দৈনিক জনতার ইশতেহার-জেলা প্রতিনিধি), মোঃ রবিউল (দৈনিক আলোর বার্তা-জেলা প্রতিনিধি), মোঃ ইমাম হাসান জুয়েল (দৈনিক নাগরিক ভাবনা-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), মোঃ মনোয়ার হোসেন রুবেল (দৈনিক বাংলাদেশ সমাচার-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), তাজরিন খান (দৈনিক একুশে সংবাদ- জেলা প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জ), আল আমিন খান (দৈনিক অগ্রযাত্রা-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), আবুল বাসার মিলন (দৈনিক সমাজ সংবাদ-জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ), এস এম শাহিদ হোসেন শিশির (দৈনিক বাঙ্গালির কণ্ঠ-ব্যুরো চিফ, রাজশাহী বিভাগ), মো: শাহিনুর হাসান (দৈনিক সমাবেশ-বিভাগীয় প্রতিনিধি রাজশাহী, দৈনিক রাজশাহীর আলো-স্টাফ রির্পোটার), মো: আফজাল হোসেন (নন্দন কমিউনিটি টিভি-বাংলা নিউজ এডিটর, বাংলাদেশ), মোঃ মেহেদী হাসান মিলন (ডিপিসি বাংলা টিভি-উপজেলা প্রতিনিধি পুঠিয়া, দর্পণ টিভি-জেলা প্রতিনিধি  রাজশাহী), মোঃ সাহীন উদ্দীন আকাশ (মুক্তির সমাচার সংবাদ-স্টাফ রিপোর্টার, কাজী টিভি-জেলা বিশেষ প্রতিনিধি রাজশাহী), মো: মসিউর রহমান (দেশ বাংলা, ডিবিসি জার্নাল-উপজেলা  প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী)।
 সদস্য- মো: মিজানুর রহমান (নববাণী-জেলা প্রতিনিধি পাবনা), মো: মারুফ আহমেদ (দৈনিক মাতৃজগৎ-স্টাফ রিপোর্টার, রাজশাহী), মো: জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলার সময়- উপজেলা প্রতিনিধি  বাগমারা, রাজশাহী), মোঃ রাকিবুল সান্ত (ডিপিসি বাংলা টিভি- ক্যামেরাম্যান, রাজশাহী জেলা), মোঃ বদিউজ্জামান বিপুল (বাংলাদেশ সংবাদ প্রতিদিন- ফটোসাংবাদিক  রাজশাহী জেলা), মোঃ মুন্না আলী (দেশ চ্যানেল- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া , রাজশাহী), মোঃ আকাশ ইসলাম (দর্পণ টিভি- উপজেলা ভ্রাম্যমান প্রতিনিধি, দূর্গাপুর, দৈনিক মুক্তির সমাচার- ভিডিও এডিটর, রাজশাহী), মোঃ মানিক হোসেন (বিডি টুডে- উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী), মো: মনিমুল ইসলাম বিপু (স্বদেশ বার্তা-ফটো সাংবাদিক, রাজশাহী), মো: আসাদুজ্জামান সুমন (দৈনিক আমাদের জন্মভূমি-ক্রাইম রির্পোটার, রাজশাহী), মো: শফিকুল ইসলাম (দৈনিক অনাকন্তির কণ্ঠ-স্টাফ রির্পোটার, রাজশাহী), মো: নাঈম হোসেন (দৈনিক ঢাকার ডাক-উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: মশফিকুর রহমান মিশন (সাপ্তাহিক চলন বিলের আলো, দৈনিক বিজয়- উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী, পাবনা), ইসমাঈল হোসেন (দৈনিক মাতৃজগত- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মোঃ কামাল পাশা (টি আই টিভি, আমার প্রিয় ইসলাম, জেলা প্রতিনিধি রাজশাহী)।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।