জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ২টায় মধুপুর পৌর এলাকার মেডিল্যাব হাসপাতাল প্রাইভেটের পিছনের মাঠে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল কাদির।
সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও পেশাদার সম্পাদক অধ্যক্ষ মোঃ মন্তাজ আলী, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী টাঙ্গাইল-১ (মধুপুর-ধানবাড়ি) আসনের ডাঃ আব্দুল্লাহেল কাফি (লিভার বিশেষজ্ঞ সার্জন),
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক জনাব হোসনি মোবারক বাবুল এবং ঘাটাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ রাসেল মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজীবনে গড়ে ওঠা ভ্রাতৃত্ব, আদর্শ ও ত্যাগের চেতনা সমাজ গঠনে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাবেক ছাত্র শিবির নেতাকর্মীদের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে সমাজ ও মানবকল্যাণে আরও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।