নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় হত্যা সহ ৯ মামলার জেল পালাতক আসামি শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদ (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তর। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় তাকে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। ২৪ এর জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থা থেকে পালিয়ে যায় অপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা স মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয় কয়েকজন অপুকে চিনতে পারে। পরে পুলিশে খবর দিলে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, রাতে কোন এক সময় তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাসহ ৮ থেকে ৯টি মামলা রয়েছ। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।