মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জ- ৬ আসন শাহজাদপুর আসন বন্টন নিয়ে জামায়াত কর্মিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে । একজনের আত্মহত্যা করার ঘোষনা। জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে জামায়াত ১৭৯ টি আসনে এবং এনসিপি ৩০ টি আসনে লড়বে ।
এই ৩০টির মধ্যে শাহজাদপুর আসনে এনসিপির প্রার্থী এস এম সাঈদ মোস্তাফিজুর নাম শোনা যাচ্ছে। (১৬ জানুয়ারী শুক্রবার ) শত শত জামায়াত কর্মী ও সমর্থকরা জামায়াত মনোনীত প্রার্থী সহকারি অধ্যাপক মিজানুর রহমান এর সমর্থকরা দুপুরে বিসিক চত্বরে সমাবতে হয় ।
এসময় মাওলানা অধ্যক্ষ আবু জাফর জানান, এ আসনে জামায়াতের প্রার্থী সহকারি অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভোট প্রার্থনা করছেন । তিনি একজন জনপ্রিয় নেতা । সকল ধর্মের মানুষ তাকে ভালবাসে । এনসিপির প্রার্থীকে কেউ চেনে না । মানুষ তাকে কিভাবে ভোট দিবে ।
অথচ এ আসনে অন্য কেউ আসলে জনগন তা মেনে নিবে না । তারা এ আসনটি উন্মুক্ত করার দাবি জানান । এদিতে বাতিয়া গ্রামের মোতালিব জানান মিজান ভাইকে বাদ দিলে আমি আত্মহত্যা করব ।
গোটা শাহজাদপুরে জামায়াত কর্মী ও সমর্থকদের দাবি একটাই সিরাজগঞ্জ -৬ আসন উন্মুক্ত করা হোক । অন্যদিকে শত শত জামায়াত নেতা কর্মি ও সমর্থকরা জানান এ আসন জামায়াত ছাড়া অন্য কাউকে দিলে এ আসন হাতছাড়া হয়ে যাবে । চলছে মিশ্র প্রতিক্রিয়া ।