জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩০৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।