জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আন্-নূর মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ধনবাড়ী পৌরসভার কলেজপাড়া প্রধান ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এ বছর হিফজ সম্পন্নকারী ছয়জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। হিফজ সমাপনী শিক্ষার্থীরা হলেন
মোঃ সিয়াম (পিতা: মোঃ শাহাজুদ্দীন),
মোঃ শাহরিয়া (পিতা: মোঃ আনোয়ার হোসেন),
মোঃ জিহাদ হাসান (পিতা: মোঃ মুস্তাফিজুর রহমান) —তিনজনই জামালপুর সদর এলাকার বাসিন্দা।
এছাড়া ধনবাড়ী উপজেলার শিক্ষার্থীরা হলেন মোঃ উবায়দুল্লাহ (পিতা: মৃত আফজাল হোসাইন),মোঃ শুয়াইব হোসেন (পিতা: মোঃ সাইদুর রহমান),মোঃ জুনাইদ আহমেদ (পিতা: মোঃ ইসমাইল)।
আন্-নূর মাদ্রাসা ধনবাড়ী, টাঙ্গাইল-এর পরিচালক ও প্রতিষ্ঠাতা খাদেম মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।