নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনের হাওর থেকে শাওন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯শে ডিসেম্বর) সকালে মাঘান রৌহা হাওরে ফসলি জমি হতে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল ভূইয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরপুর টি আমিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শাওন রবিবার তার দাদার যতীন্দ্রগঞ্জ (কদমশ্রী বিকাল বাজার) দোকানে বসেন। সন্ধ্যায় দোকান থেকে অজ্ঞাত দুইজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়ী না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে পাইনি। পরদিন সোমবার সকালে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
মদন থানা পরিদর্শক তদন্ত দেবাংশু কুমার জানান, খবর পেয়ে শাওন স্কুল শিক্ষার্থীর মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।