মেহেদী হাসান রাতুল,সিলেট
ছোটখাটো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মাত্র কয়েক হাজার বেলুন উড়িয়েই সেরে ফেলা হয়েছে বিপিএলের আনুষ্ঠানিকতা,উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। যদিও বিপিএল এর শুরুটা বেশ সাদামাটা কিন্ত থেমে নেই দর্শকরা এই ম্যাচকে কেন্দ্র করে ভরপুর স্টেডিয়াম।
সিলেট টাইটান্স একাদশ: সায়েম আইয়ুব, রনি তালুকদার, হজরতুল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও
রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম সাকিব, এসএম মেহরাব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও স্বন্দীপ লামিচানে।