শেখ নজরুল ইসলাম, (তালা উপজেলা প্রতিনিধি:)
তালার গ্রাহকদের উন্নত সেবা এবং দ্রুত সার্ভিসের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম বুথ নির্মাণ কাজ শুরু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে তালা শাখার ব্যাংকের নিচতলায় উক্ত বুথ নির্মাণ কাজ শুরু করেন, এই এটিএম বুথ তালার মানুষের বহুদিনের দাবি ছিলো।
এ সময় সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মৃণাল কান্তি দাশ, খুলনা জিএম অফিসের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) মোহাম্মদ রুহুল হক, অত্র ভবনের মালিক কোহিনুর ইসলাম, সুফিয়া খাতুন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর
রহমান, ইউএনও অফিসের মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শরীফ আব্দুল মতিন,সাংবাদিক শামিম খান সহ সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে সোনালী ব্যাংকের গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেন,এতে করে গ্রাহক সেবা বৃদ্ধি পাবে বলে মনে করেন গ্রহকরা।