শেরপুর (বগুড়া) প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেরারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং নেক হায়াৎ কামনায় কোরআন খতম ও গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বগুড়ার শেরপুর পৌর বিএনপির আয়োজনে সকাল দশটায় স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলার হাফেজ খানার কোরআনের পাখিদের দিয়ে কোরআন খতম দেওয়া হয়। পরে তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আশুরোগ মুক্তি ও দীর্ঘ নেক হায়াৎ প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আওয়াল এর পরিচালনায় মোনাজাতে দলমত নির্বিশেষে উপজেলার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় বেগম খালেদা জিয়ার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব আলী মন্ডল, মাওলানা এজাজ আহম্মেদ, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম–ওলামা, হাফেজ, মাদ্রাসাশিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।