শেখ সজীব,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের উন্নয়নের রূপকার ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম গতকাল(২৮নভেম্বর) দুপুরে বাগেরহাট এ প্রবেশ করেন।এই সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে গলায় ফুলের মালা দিয়ে সাদরে গ্রহন করে নেয় ।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।নামাজ আদায় করে মসজিদ এ উপস্থিত জনসাধারণ কে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে দোয়ার আয়োজন করেন।
পরে উপস্থিত সাংবাদিক বৃন্দের সাথে আলাপচারিতায় সাংবাদিকরা তার নির্বাচনী বিষয়ে জানতে চাইলে তিনি জানান ,(বাগেরহাটে তিনি ছাড়াও আরো একাধিক প্রার্থী মনোনয়নের দাবিদার।তাদের মতো তিনিও মনোনয়ন প্রত্যাশী।দল যদি তাকে নির্বাচন করে তাহলে তিনি মানুষের জন্য আরো বেশি কাজ করতে পারবেন।আবার দল তাকে মনোনয়ন না দিলেও যাকে দেবেন তার সাথে মিলে দল কে জেতানোর জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি)।
এ সময় তিনি আরো জানান দল তার অতীতের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড ও জনগণের চাওয়া পাওয়া চিন্তা করেই মনোনয়ন ঘোষণা করবেন।