জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একের পর এক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছে।
দলটির পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মোন্তাজ আলী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধুপুর ও ধনবাড়ির বিভিন্ন বাজার ও দোকানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে তিনি দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন, এলাকার উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যা ও জনগণের দৈনন্দিন কষ্টের বিষয় নিয়ে কথা বলেন।
তিনি বলেন, জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় ও উন্নয়নের সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মোন্তাজ আলীর নেতৃত্বে জনগণের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের শক্তি হতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের স্থানীয় নেতা-কর্মী, যুবসমাজ ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।