নাটোরের গুরুদাসপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১- নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় চাঁচকৈর নাজিম উদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ওমর আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি প্রার্থী নাটোর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রার্থী আব্দুল আজিজ কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে এই আসনে নির্বাচন করার কথা বলেছেন।
মানুষের মাঝে প্রচারণা চালিয়ে যেতে বলেছেন। তিনি ব্যারিস্টার আবুহেনা মোস্তফা কামাল রঞ্জু সহ তার কর্মীদের আব্দুল আজিজের পক্ষে নির্বাচনী কর্মকান্ড চালিয়ের যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বক্তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুল হক ডিউক, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজর রহমান শাহীন, নাটোর জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাদের, সদস্য, নাটোর জেলা বিএনপি, জনাব এড শফিকুল হক মুক্তা, সদস্য নাটোর জেলা বিএনপি, জনাব অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সদস্য, নাটোর জেলা বিএনপি, জনাব অধ্যক্ষ মোঃ আশরাফ আলী,
সদস্য, নাটোর জেলা বিএনপি, জনাব আলহাজ্ব মোহাম্মদ দুলাল সরকার, আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, গুরুদাসপুর পৌরসভা, জনাব শফি মুহাম্মদ আবু সাঈদ, সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটি, গুরদাসপুর শাখা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুরুদাসপুর বিএনপি র সদস্য মোহাম্মাদ আলী।