মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে, এইসময় দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত ব্যবসায়ীরা হলেন,থানচির ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) ওলিটক্রে পাড়া বাসিন্দা রুইহং ম্রো (৬০)। এসময় তাদের কাছ থেকে এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড-১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স ১ টি, গাদা বন্দুক ২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর নিজস্ব সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (জি), উপ অধিনায়ক এডি- মোঃ জাকির হোসেন নেতৃত্বে সেনাবাহিনী সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে মায়ানমার সীমান্তের বড় মদক এলাকায় গত শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বলিপাড়া জোনের উপ অধিনায়ক এডি- মোঃ জাকির হোসেন বলেন,পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তায় ভবিষ্যতেও তা চলমান থা এই বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন,
মায়ানমার সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান পাচার বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে, তাই যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুইজন ছাড়া ও আরও অনেক থাকতে পারে কবে।
তিনি আরো বলেন,আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আটককৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে থানচি থানায় হস্তান্তর করা হয়।