মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
শত ব্যস্ততার মাঝেও জন্মভূমির হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের পূজা উৎসবের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। নিজে উপস্থিত হতে না পারলেও তিনি পূজার উপহার পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার, (১ অক্টোবর) ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পক্ষ থেকে নোয়াখালীর সুবর্ণচরের বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় ২নং চরবাটার খাসেরহাট শ্বগীয় চিত্তরঞ্জন বাবুর বাড়ীর মন্দির, ২নং চরবাটার স্মর্গীয় গগণ মহাজনের বাড়ী মন্দির ও দক্ষিণ চর মজিদ শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির সহ সকল মন্দিরে পূজার উপহার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও উৎসবের খোঁজখবর নেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মেম্বার, ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিম, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ সহ সভাপতি আবদুর রহমান খোকন, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম,
বিএনপির নেতা মোহাম্মদ আইউব আলী, ২নং চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহাব উদ্দিন অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সারওয়ার্দি ও ওয়াহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক দায়িত্ব পালনের মাঝেও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের মানুষের খোঁজখবর রাখা এবং প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা ও উপহার প্রদানের জন্য নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানিয়েছেন পূজা আয়োজন কমিটির সদস্যরা।
এর আগে শারদীয় দুর্গাপূজা শুরুতে পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ, আইন-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা বিষয় নিয়ে, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সকল পূজা মণ্ডপে নাছির উদ্দিন নাছির এর নির্দেশনায় পূজামণ্ডপগুলোতে শৃংঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।