নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী অমিতাভ বিশ্বাসকে (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর কাছে অনৈতিক সুবিধা দাবী করেন তিনি। সুবিধা দিতে না পারায় তাকে দেখে নেওয়া হুমকি দেন অমিতাভ। পরে রাসেল দুপুরের খাবার খেয়ে অফিসে আসার সময় অমিতাভ তার উপর হামলা করেন।
অমিতাভ বিশ্বাস খালিয়াজুরী উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা দাবী করেন। তিনি দিতে অপারকতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে সাংবাদিক পরিচয়ধারী ও অফিস সহকারী রাসেলের মাঝে তর্কবিতর্ক হয়। পরে অফিসের লোকজন এসে ঝগড়া তামিয়ে অমিতাবকে চলে যেতে বলেন। ক্ষিপ্ত হয়ে অমিতাভ বাইরে রাস্তায় অপেক্ষা করেন। বাসা থেকে রাসেল দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসা মাত্রই অমিতাভ তার উপর হামলা করে। তাঁর ডাকচিৎকারে অফিসের লোকজন এসে রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তারা তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা করান।
অমিতাভ বিশ্বাস থানার গাড়তে পুলিশের হেফাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমার সংবাদ পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল বলেন, বহুল প্রচারিত দৈনিক “আমার সংবাদ” পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী অমিতাভ বিশ্বাসের গ্রেপ্তারের বিষয় খবর পেয়ে থানায় আসি। পর সে নিজেকে খালিয়াজুরি উপজেলা প্রতিনিধি দাবি করেন। তাৎক্ষণিক আমি অফিসে যোগাযোগ করে জানতে পারি খালিয়াজুরী উপজেলায় অমিতাভ বিশ্বাস নামে আমাদের কোন উপজেলা প্রতিনিধি নেই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।