বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টা উপজেলা বিএনপির কার্যালয় থেকে আলোচনা সভা শেষে আনন্দ র্যালিটি বের হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগর উপজেলা শাখা এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন। র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ র্যালিতে উপজেলার বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে কায়কোবাদ ও ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ,যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর এর মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা পাঁচবারের সাবেক সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সাবেক হুইপ জননেতা জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের নেতাকর্মীরা ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম , মোহাম্মদ নায়েব আলী ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক চৌধুরী রকিবুল হক শিপন , মোঃ মজিবুর রহমান মেম্বার,মোঃ মাহমুদ হাসান , মোঃ সোহাগ মোঃ আলমগীর সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।